ফরিদপুর-খুলনা মহাসড়কের করিমপুরে ২ বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ফরিদপুরের করিমপুরের আবুল হোসেন পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সদর উপজেলার করিমপুর নামক স্থানে ঢাকাগামী রয়েল পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই লোকাল বাসের তিন যাত্রী নিহত হন। দুই বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হন।আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই করিমপুর হাইওয়ে থানা-পুলিশ উদ্ধার কার্যক্রম শুরু করে।করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, সকাল ১০টার দিকে করিমপুরের আবুল হোসেন পেট্রোল পাম্পের পাশে ঢাকাগামী রয়েল পরিবহনের সঙ্গে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করি। ঘটনাস্থলেই লোকাল বাসের ৩ যাত্রী নিহত হন। এই সময় দুই বাসের ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় গৃহবধূকে হত্যা মামলায় আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর কুয়াকাটায় গৃহবধূ হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায়  কুয়াকাটা প্রেসক্লাব সংলগ্ন সড়কে Read more

পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন
পাবনায় দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন Read more

ঋণগ্রস্ত ব্যবসায়ীর জানাজায় পাওনাদারদের বাধা, ১২ ঘণ্টা পর দাফন
ঋণগ্রস্ত ব্যবসায়ীর জানাজায় পাওনাদারদের বাধা, ১২ ঘণ্টা পর দাফন

ঝিনাইদহের শৈলকূপায় ঋণগ্রস্ত এক গরু ব্যবসায়ী বশির উদ্দিনের (৫৪) মৃত্যুর পর তার জানাজা আটকে দিয়েছেন পাওনাদার। পরে প্রশাসন ও স্থানীয় Read more

গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির
গাজায় ইসরাইলি হামলায় প্রাণ গেল আরও ১০ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলায় আরও ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম Read more

মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর
মোবাইলেই জানা যাবে সারাদেশের বাজারদর

সারাদেশের বাজার দর সহজেই জানতে একটি অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এর ফলে সহজেই সারা দেশের বাজারদর জানা যাবে।সোমবার Read more

লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান
লক্ষ্মীপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

লক্ষ্মীপুরে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে কোটি টাকার বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী মহল। অবশেষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন