দেশে ফিরতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বাংলাদেশ সময় আজ রাত সোয়া ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর আগামীকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফেরার পর প্রথম তিন দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে তারেক রহমানের তিন দিনের কর্মসূচির কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আগামীকাল দুপুরে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর তিনি জুলাই এক্সপ্রেসওয়ে তথা ৩০০ ফিট রাস্তায় সংবর্ধনাস্থলে যাবেন। সেখানে অপেক্ষায় থাকা নেতা-কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন তিনি। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলীর মোড় হয়ে গুলশান–২ নম্বরে বাসভবনে চলে আসবেন। সেদিন আর অন্য কোনো অনুষ্ঠান হবে না।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। Read more

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনার ঈশ্বরদীতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব হোসেন (২২) ও মোছাঃ শিরিনা বেগম (৪৫) Read more

পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামিকে
পশ্চিমবঙ্গের আদালতে তোলা হলো হাদি হত্যার প্রধান দুই আসামিকে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আদালতে Read more

অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে নবজাতকের মৃত্যু, মূল হোতা সবুজ গ্রেফতার

শরীয়তপুরে একটি অসুস্থ নবজাতক দ্রুত ঢাকা নেওয়ার পথে স্থানীয় অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বাধার কারণে প্রাণ হারায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে Read more

চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গা হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা থানা পুলিশ অভিযান চালিয়ে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোহাম্মদ মানিক (২৮) কে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন