পাবনার ঈশ্বরদীতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ সাকিব হোসেন (২২) ও মোছাঃ শিরিনা বেগম (৪৫) নামে দুজন নিহত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪ টার দিকে ঈশ্বরদী উপজেলার স্কুলপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সাকিব হোসেন উপজেলার আরামবাড়িয়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে এবং মোছাঃ শিরিনা বেগম উপজেলার পিয়ারপুর এলাকার মোঃ রফিকুল ইসলামের স্ত্রী।জানা গেছে, দুপুরে উপজেলার আরাবাড়িয়া গ্রামে নিজ বাবার বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন শিরিনা বেগম। মোটরসাইকেলযোগে তাকে বাড়ি রাখতে আসছিলেন তারই বোনের ছেলে মোঃ সাকিব হোসেন। এসময় ঈশ্বরদীর দিকে স্কুলপাড়া মোড় পর্যন্ত আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে মোটরসাইকেলে থাকা দুজনই ছিটকে সড়কের উপর পড়ে যান। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।আহতদের হাসপাতালে নিয়ে আসা একজন প্রত্যক্ষদর্শী মোঃ জোবায়ের হোসেন বলেন, ‘দুটি গাড়িই দ্রুতগতিতে ছিল। সড়কের টার্নিং মোড় ঘোরার সময় মোটরসাইকেল ব্রেক চাপার কারনে স্লিপ করে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ ঘটে। সঙ্গে সঙ্গে আমরা ফায়ার সার্ভিসে খবর দিয়ে তাদের সঙ্গে নিয়ে হাসপাতালে এসেছি।’নিহত শিরিনা বেগমের ছেলে মোঃ হাসিবুল ইসলাম শান্ত বলেন, ‘দুপুরে আমার মা নানীর বাসায় দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটেছে। মাকে আমার নিয়ে আসতে যাওয়ার কথা ছিল। কিন্তু খালাতো ভাই আসবে এ জন্য আমি আর যাইনি। আসার পথেই এমন দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমার মা ও খালাতো ভাই দুজনই মারা গেছে।’এ ব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (এসআই) বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তবে পরিবারের কোন অভিযোগ পাওয়া যায়নি এখনও। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে
সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশু শামীম (১০) মারা গেছে। উদ্ধারের তিন দিন পর Read more

রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির জেলার রামগড় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোন (৪৩ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৭ মে) মাসিক নিরাপত্তা ও মতবিনিময় Read more

শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের
শূন্য থেকে শুরু করার ঘোষণা রিয়ালের নতুন কোচের

মাত্র ৭ মাসের মাথায় রিয়াল মাদ্রিদের দায়িত্ব হারিয়েছেন জাবি আলোনসো। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে ক্লাবটি। দায়িত্ব Read more

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু
গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবন ধসে ৫ ফিলিস্তিনের মৃত্যু

ফিলিস্তিনের গাজায় শীতকালীন ঝড়ে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত ভবন ও দেয়াল ধসে ৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া শীতজনিত কারণে শিশু ও Read more

গজারিয়ায় বাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষ, আহত ১২
গজারিয়ায় বাস-ট্রাকের মুখামুখি সংঘর্ষ, আহত ১২

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারপুরা বাস স্ট্যান্ডে ইউটানে যাত্রীবাহী বাস ও ট্র্যাংকার ট্রাকের মুখামুখি সংঘর্ষে ১২ জন আহত হয়েছে।শনিবার (১৩ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন