নারায়ণগঞ্জের বন্দর থানায় সংঘটিত এক স্কুলছাত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ।গ্রেপ্তারকৃত আসামি ফয়সাল ওরফে বাদশা (৩০)। তিনি মানিক মিয়ার ছেলে।এর আগে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে মো. ফয়সাল (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গত ২১ ডিসেম্বর বিকেলে নিজ ভাড়াবাসা থেকে খেলতে বের হওয়ার পর আলিফা আর বাড়িতে ফিরে আসেনি। পরদিন ২২ ডিসেম্বর সকালে স্থানীয় দুই ব্যক্তি একটি মেয়ের মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন।পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলিফার মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়।এ ঘটনায় আলিফার মা পারভিন বেগম বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ সদর কোম্পানি। তদন্তের একপর্যায়ে ২৩ ডিসেম্বর সন্ধ্যায় বন্দর থানার সোনাকান্দা এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব-১১-এর সিনিয়র এএসপি গোলাম মোর্শেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪
ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত Read more

সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে
সংসদীয় আসনের সীমানা নির্ধারণে ঢাকা অঞ্চলের শুনানি চলছে

ঢাকা অঞ্চলের সংসদীয় আসনের সীমানা নিয়ে শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) নির্বাচন ভবনে তৃতীয় দিনের মতো Read more

কিশোরগঞ্জে আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার Read more

এই সরকার বলে বৈষম্য দূর করছে, আমি নিজেই বৈষম্যের শিকার: তুহিন
এই সরকার বলে বৈষম্য দূর করছে, আমি নিজেই বৈষম্যের শিকার: তুহিন

‘সরকার বলছে সংস্কার করছে, বৈষম্য দূর করছে—কিন্তু আমি নিজেই এই সরকারের বৈষম্যের শিকার। এখনো তারা প্রকৃত অর্থে বৈষম্য দূর করতে Read more

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির
প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে: জামায়াত আমির

প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘প্রথম আলো ঈদের Read more

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭
লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির মারামারি, পাল্টাপাল্টি মামলায় আসামি ৩৮৭

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এর মধ্যে জামায়াতের মামলায় ১৭০ জন ও বিএনপির মামলায় ২১৭ জনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন