ঝালকাঠির নলছিটি উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের কালিজিরা চেকপোস্টে একটি প্রাইভেটকার থেকে বিদেশি মদসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।বুধবার ভোররাতে জেলা পুলিশের উদ্যোগে নলছিটি উপজেলার কালিজিরা এলাকায় বসানো অস্থায়ী চেকপোস্টে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক লিটার বিদেশি মদসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়।পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ফারুক হোসেনের বাড়ি ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকায়। আটককৃতরা বন্ধু ফারুক হোসেনের সঙ্গে প্রাইভেটকারে করে মদ নিয়ে তার বাড়িতে যাচ্ছিলেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।আটককৃতরা হলেন—ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান,বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন,ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন এবং অপর একজন সহযোগী।নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স
মুস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স

মুস্তাফিজদের বিদায় করে আইপিএল প্লে-অফের টিকিট নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে মুখ থুবড়ে পড়লো নড়বড়ে দিল্লি ক্যাপিটালস। ১৮১ রানের টার্গেট Read more

যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু
যারা পিআর চায়, তারা আ. লীগকে পুনর্বাসন করতে চায়: দুদু

যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, তারা আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।মঙ্গলবার (০৮ Read more

হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে
হামজাকে নিয়ে সুখবর দিলো বাফুফে

আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে নেপালের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এ ম্যাচে থাকবেন না বাংলাদেশের বেশ Read more

পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়
পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার Read more

পানির পিপাসা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
পানির পিপাসা মেটাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বৃষ্টির রাতে তৃষ্ণা মেটাতে গিয়েছিলেন কলসি থেকে পানি খেতে। জানতেন না, সেই পানির খোঁজেই টিনের ঘরের গায়ে লেগে থাকা মৃত্যুর Read more

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর
মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জের কাজীপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় তাসকিন আহমেদ (৯) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন