মুস্তাফিজদের বিদায় করে আইপিএল প্লে-অফের টিকিট নিশ্চিত করলো মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে মুখ থুবড়ে পড়লো নড়বড়ে দিল্লি ক্যাপিটালস। ১৮১ রানের টার্গেট দিয়ে জাসপ্রীত বুমরাহরা দিল্লির ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিয়ে এবারের চতুর্থ দল হিসাবে প্লে অফে পৌঁছে গেল।ওয়াংখেড়তে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে পাত্তা পেল না দিল্লি, ৫৯ রানে জিতে প্লে-অফে মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি প্লে অফের লড়াই থেকে ছিটকে গেল। টসে হেরে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮০ রান তোলে মুম্বাই। রান তাড়ায় দিল্লি অলআউট হয় ১৮ ওভার ২ বলে ১২১ রানে। মুম্বাইয়ের মন্থর পিচে এদিন দলকে টানেন সুরিয়াকুমার যাদব। ৭ ওভারের মধ্যে ৫৮ রানে তিন উইকেট খুইয়ে বেশ বিপাকে পড়ে যায় এমআই। সেখান থেকে ইনিংস গড়েন সুরিয়া, ৪৩ বলে ৭৩ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। তিলক বর্মা (২৭) এবং নমন ধীর (২৪) সুরিয়াকে এদিন দারুণভাবে সঙ্গ দেন। নির্ধারিত ২০ ওভার শেষে সুরিয়াকুমারের ঝড়ো ইনিংসে ভর করে ১৮০ তে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। অসুস্থতার জন্য খেলতে পারেননি দিল্লি অধিনায়ক আক্সার প্যাটেল। মন্থর পিচে তাঁর মতো বোলারের অভাব যথেষ্ট ভোগাল দিল্লিকে। রান তাড়া করতে নেমে বেশ নড়বড়ে ক্যাপিটালস শিবির। ফাফ ডু প্লেসি, রাহুল বা অভিষেক পোড়েল-ভরসা যোগাতে ব্যর্থ প্রত্যেকেই। শেষমেশ ১৮.২ ওভারে ১২১ রানেই থেমে যায় ইনিংস। ৫৯ রানে জয় ছিনিয়ে নেন হার্দিক-বুমরাহরা।১৮১ রানের লক্ষ্যের জবাবে দিল্লির শুরুটা ছিল খুবই খারাপ হয়। দ্বিতীয় ওভারেই অধিনায়ক ফাফকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে দেন দীপক চাহার। অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। এরপর, ট্রেন্ট বোল্ট এসে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুলকে আউট করেন।গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগেই পৌঁছে গিয়েছিলো আইপিএলের প্লে-অফে। আজ ওয়াংখেড়েতে দিল্লি ক্যাপিটালসকে বড় ব্যবধানে হারিয়ে চতুর্থ দল হিসেবে নক-আউট পর্বের ছাড়পত্র আদায় করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’
গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’

গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে। Read more

সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবির ইসলামী আন্দোলনের
সাম্যের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ইবির ইসলামী আন্দোলনের

সন্ত্রাসীদের হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হলের ছাত্রদলের সাহিত্য Read more

বাঘায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা
বাঘায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর বাঘা উপজেলায় বাল্যবিবাহের চেষ্টা চলাকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) Read more

পাক-নারীকে বিয়ে করে তথ্য গোপন করায় বরখাস্ত ভারতীয় সিআরপিএফ সেনা
পাক-নারীকে বিয়ে করে তথ্য গোপন করায় বরখাস্ত ভারতীয় সিআরপিএফ সেনা

ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান মুনির আহমেদ। হঠাৎ করে বিয়ে করে হারিয়েছেন চাকরি। কারণ— পাকিস্তানি এক নারীকে বিয়ে Read more

ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি
ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু Read more

পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’
পত্রিকা: ‘অন্তর্বর্তী সরকারের ১১ মাসে ৩৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে মাইলস্টোন স্কুলের আহত শিক্ষার্থীদের পরিস্থিতির খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনার চূড়ান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন