ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আগামী জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে মান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান।এ প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশ ব্যাংকের ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রিট করেছিলেন। আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না।মান্নার আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, হাইকোর্টের রিট খারিজের আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব।এর আগে ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া বড়গোলা শাখা। মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো এই নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়।নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়। শাখা প্রধান তৌহিদ রেজার স্বাক্ষরিত নোটিশটি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরীর ঠিকানায় পাঠানো হয়।তথ্য অনুযায়ী, আফাকু কোল্ড স্টোরেজে মান্না ৫০ শতাংশ, ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ২৫ শতাংশ এবং তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজু ২৫ শতাংশ অংশীদার। গত ৩ ডিসেম্বর পাঠানো নোটিশে বগুড়ার শিবগঞ্জের কিচক বাজারে অবস্থিত প্রতিষ্ঠানটির কাছে খেলাপি বিনিয়োগ বাবদ মোট ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।ব্যাংকের নোটিশে বলা হয়েছে, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ করেনি। ফলে বকেয়া বেড়ে বর্তমান পরিমাণে দাঁড়িয়েছে। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও কোনোরকম অগ্রগতি না থাকায় চূড়ান্ত সতর্কতা হিসেবে এই নোটিশ পাঠানো হয়েছে।২০২৫ সালের ১৮ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করলে ব্যাংক আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।ইসলামী ব্যাংক বগুড়া বড়গোলা শাখার প্রধান তৌহিদ রেজা জানান, মাহমুদুর রহমান মান্না ঋণখেলাপি হওয়ার পরও টাকা পরিশোধে কোনো উদ্যোগ নেননি। প্রতিষ্ঠানটি লাভজনক হলেও তিনি চুক্তি অনুযায়ী ঋণ পরিশোধ করেননি। তাই নোটিশ দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ Read more

মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু
মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আরো তিন মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত আত্মীয়কে দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একজন শিশুসহ দুইজন মারা গেছেন। মুমূর্ষু অবস্থায় আরও তিনজনকে উন্নত চিকিৎসার Read more

কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ৫২ জন নিহত
কঙ্গোতে বিদ্রোহীদের হামলায় ৫২ জন নিহত

ডিআর কঙ্গোতে চলতি মাসে আইএসআইএল সমর্থিত বিদ্রোহীদের হাতে অন্তত ৫২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।  দেশটিতে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষা মিশন Read more

বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়

গাজায় ইসরায়েলের হাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকী গণহত্যার চিত্রায়ণের মাধ্যমে অভিনয় করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি Read more

বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ
বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও Read more

ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার
ঝিনাইদহে কৃষককে গলায় ফাঁস দিয়ে হত্যা, মাঠ থেকে লাশ উদ্ধার

ঝিনাইদহে ইসহাক আলী (৭০) নামে এক কৃষক খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মাঠে তার হাত, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন