সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। পরে দুপুরের দিকে হিন্দু সম্প্রদায়ের ওই যুবককে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা হয়। পুলিশ যুবককে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার বাদী খোকন শেখ নামে এক ভ্যানচালক। এজাহারে তিনি বলেন, ‘বুধবার রাতে ওই যুবক আমার ভ্যানে করে বাড়িতে যাচ্ছিলেন। কথাবলার একপর্যায়ে তিনি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেন। কটূক্তি শোনার পর আমি তাৎক্ষণিক ভ্যান থামিয়ে তাকে সতর্ক করি। পরে আমাদের শোরগোল শুনে আশেপাশের লোক ঘটনাস্থলে চলে আসে। এরপর সকালে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে দুপুরে বেলকুচি থানায় মামলা দায়ের করি।’বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক ভ্যানচালক মামলাটি করেছেন।’ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবকের বাড়িতে পুলিশ পাহারা দেখা যাচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পাবনা বিজ্ঞান Read more

রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজবাড়ীর পাংশায় যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র, ককটেল, হাসুয়াসহ ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাংশা উপজেলার পাট্টা Read more

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ -এমন একটি অডিও বক্তব্যের ফরেনসিক বিশ্লেষণে এটি সাবেক প্রধানমন্ত্রী Read more

ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার
ফুলবাড়ীতে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮ বোতল ইস্কাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পুলিশ বাদী Read more

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম
দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার আগের বক্তব্যের শব্দ এবং বক্তব্যের যে অংশ বিভাজনমূলক ছিল- সে বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।বৃহস্পতিবার (২২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন