আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ৪টি আসন ছাড় দেওয়ার একদিন পর শরিকদের মধ্যে আরও ৮টি আসন বণ্টন করেছে বিএনপি। এই দফায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ আসন ছেড়ে দিয়েছে দলটি।বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।মির্জা ফখরুল বলেন, যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক আস্থার ভিত্তিতেই এই আসন সমঝোতা সম্পন্ন হয়েছে।সংবাদ সম্মেলনে তিনি জানান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরকে পটুয়াখালী-৩ ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ আসনটি ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া, পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, যশোর-৫ আসনে ঐক্যজোটের প্রার্থী মুফতি রশিদ, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে ছেড়ে দেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড. রেদোয়ান আহমেদ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা!
চট্টগ্রামে বাবার ধর্ষণে মেয়ে অন্তঃসত্ত্বা!

চট্টগ্রাম সাতকানিয়ায় ষষ্ঠ শ্রেণিপড়ুয়া নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতাল Read more

ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা
ভাইরাল ৩০ লাখ টাকার চেকের আসল রহস্য জানাল ছাত্রদল নেতা

পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের হাতে পাওয়া ৩০ লাখ টাকার একটি চেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে Read more

খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
খাওয়ার পর বিশ্রামে গিয়ে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুর শুক্কুর (২৩) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ মে) বিকেল Read more

চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ
চাকরির ক্ষেত্রে ইনসাফ সৃষ্টি করতে হবে: নাহিদ

আগামী দিনে চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে বড় আন্দোলন আসছে বলে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, 'দুর্নীতি যারা Read more

মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে
মি.টো. ফেস্টে ভিচেঞ্জা পরিণত হলো উৎসবের শহরে

ইতালির ভিচেঞ্জা শহরের কোয়াড্রিলাতেরো এলাকা দিনভর মুখর ছিল উৎসবের রঙে। শহরের বহুজাতিক ও বহু-সংস্কৃতির মানুষকে এক মঞ্চে নিয়ে আয়োজন করা Read more

কিডনি রোগ নির্মূল হবে চিরতরে
কিডনি রোগ নির্মূল হবে চিরতরে

কিডনি রোগ নির্মূল হবে চিরতরে। কি বিশ্বাস হচ্ছে না ? কিডনির রোগ মানেই আতঙ্ক। আর একবার কিডনি বিকল হলে, তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন