মেট্রোরেল যাত্রীদের জন্য ভাড়ার ব্যয় সাশ্রয়ী রাখতে ভ্যাট অব্যাহতির মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জনস্বার্থ বিবেচনা করে ও পরিবেশবান্ধব এই আধুনিক গণপরিবহণ ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (২৪ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মেট্রোরেল সেবার ওপর বিদ্যমান মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতির মেয়াদ আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে এই অব্যাহতির সময়সীমা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজলভ্য করতে সরকার গত ২৩ ডিসেম্বর এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।এনবিআর জানিয়েছে, মেট্রোরেল বর্তমানে ঢাকার যানজট নিরসন ও কর্মঘণ্টা সাশ্রয়ে যুগান্তকারী ভূমিকা রাখছে। এই সেবাকে আরও জনবান্ধব করতে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্তটি যাত্রীদের জন্য বড় স্বস্তি হিসেবে কাজ করবে। কারণ এর ফলে আপাতত মেট্রোরেলের ভাড়া বাড়ছে না। উল্লেখ্য, বর্তমান আইন অনুযায়ী যেকোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেল সেবার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হলেও বিশেষ বিবেচনায় মেট্রোরেলকে এই করের আওতামুক্ত রাখা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সরকার বার্ষিক প্রায় ৪০ কোটি টাকার রাজস্ব আয় হারালেও সাধারণ নাগরিকরা এর সরাসরি সুফল পাবেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লৌহ মানব কারাতে যশোরের মোহন
লৌহ মানব কারাতে যশোরের মোহন

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যশোর স্টেডিয়ামে কারাতে নৈপুণ্য কলাকৌশল দেখিয়ে দর্শককে কাছে লৌহ মানব হিসেবে আখ্যায়িত হয়েছেন Read more

ঈদের আগে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ
ঈদের আগে ৯৯ শতাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ: বিজিএমইএ

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের ৯৯ শতাংশ পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তৈরি Read more

তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে ভোগান্তিতে গর্ভবতীরা
তারাগঞ্জে এনএনসি-পিএনসি কার্ড সংকটে  ভোগান্তিতে গর্ভবতীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে এনএনসি (নিউ নেটাল কেয়ার) ও পিএনসি (পোস্ট নেটাল কেয়ার) কার্ড সরবরাহ না থাকায় Read more

ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যা
ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপানে আত্মহত্যা

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বিষপান করে আত্মহত্যা করেছে। নিহত পিংকী আক্তার (২২) স্বামী বন্দর উদ্দিনের (৩৫) Read more

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান
জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।বৃহস্পতিবার (২৩ অক্টোবর) Read more

সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!
সাংবাদিকদের ফোন ধরেন না টাঙ্গাইলের ডিসি শরীফা হক!

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হকের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন না ধরার অভিযোগ উঠেছে। সংবাদ সংক্রান্ত বিষয়ে বারবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন