স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করেছে ঢাকার চীন দূতাবাস। আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদনগুলো আরও সহজ করার জন্য এই নোটিশের দিন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের (চীনে ১৮০ দিনের বেশি নয়) ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেয়া হয়েছে।প্রাসঙ্গিক প্রবিধান অনুসারে, ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন—যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। আরও তথ্যের জন্য ঢাকার চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে দূতাবাস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি উদ্ধার
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ৪ কোটির মাদকসহ জুয়েলারি  উদ্ধার

কুষ্টিয়ায় বেনাপোল থেকে ঢাকাগামী ‘‘বেনাপোল এক্সপ্রেস’’ ট্রেনে তল্লাশী চালিয়ে মালিকবিহীন  প্রায় চার কোটি আঠারো লক্ষ টাকা মূল্যের ভারতীয় ৮ বোতল Read more

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ২৭ বছর বয়সী চন্দ্রশেখর পোল নামে এক ভারতীয় শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার Read more

সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার
সাংবাদিক তুহিন হত্যা: ৮ আসামির শেষজনও গ্রেফতার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলার অন্যতম আসামি আরমানকে ঢাকায় গ্রেফতার করেছে র‍্যাব। এ নিয়ে মামলার ৮ আসামির সবশেষ আসামিও গ্রেফতার Read more

বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
বাঘায় রহস্যজনকভাবে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

রাজশাহীর বাঘায় এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আটঘরিয়া গ্রামে স্বামীর বাড়ির শয়নকক্ষ থেকে লাশটি Read more

৩ দফা দাবি আদায়ে আমরণ অনশনে ববি’র ৭ শিক্ষার্থী
৩ দফা দাবি আদায়ে আমরণ অনশনে ববি’র ৭ শিক্ষার্থী

অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে টানা ৩৬ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন