অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্ত জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহন সুবিধা নিশ্চিতকরণের দাবিতে টানা ৩৬ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই দাবির ধারাবাহিকতায় এবার আমরণ অনশনে বসেছেন আট শিক্ষার্থী।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচতলায় আমরণ অনশন শুরু করেন তারা। এর আগে দুপুরে শিক্ষার্থীরা অল্প সময়ের জন্য বরিশাল–কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন। তবে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয় এবং এর পরিবর্তে আমরণ গণঅনশনের কর্মসূচি ঘোষণা করা হয়।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অমিয় মণ্ডল বলেন, ‘আমরা টানা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু ইউজিসি কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। উপাচার্যের আশ্বাসে ছয় দিন কর্মসূচি স্থগিত করেছিলাম, কিন্তু তাতেও কোনো ফল পাইনি। তাই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আমরা আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছি।’ইংরেজি বিভাগের শিক্ষার্থী শারমিলা জাহান সেঁজুতি বলেন, ‘৩৬ দিন ধরে আমরা একের পর এক কর্মসূচি দিয়েছি, মহাসড়ক অবরোধ পর্যন্ত করেছি। কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো আশ্বাস পাইনি। জনদুর্ভোগের কথা চিন্তা করে সড়ক অবরোধ স্থগিত করেছি। এখন প্রজ্ঞাপনের মাধ্যমে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশনে থাকব।’অনশনরত শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মণ্ডল, হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শওকত ওসমান স্বাক্ষর প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত
সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে ছাত্রী নিহত

টাঙ্গাইলের সখীপুরে প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ম্যুরাল ভেঙে এক ছাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার পাটজাগ সোনার বাংলা Read more

রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ
রাশিয়ায় ৫০ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

রাশিয়ায় পূর্বাঞ্চলে অন্তত ৫০ জন আরোহী নিয়ে একটি বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এন-২৪ সিরিজের যাত্রীবাহী বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোল Read more

মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি দৈনিক সরবরাহ হবে ঢাকায়
মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি দৈনিক সরবরাহ হবে ঢাকায়

ঢাকা ওয়াসার বাস্তবায়নাধীন ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ শীর্ষক প্রকল্পের আওতায় মেঘনা নদীর বিশনন্দী পয়েন্ট থেকে দৈনিক ৫০ কোটি লিটার Read more

‘পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না’
‘পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না’

পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ এ Read more

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা
মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা

সামরিক হস্তক্ষেপের পর মাদাগাস্কারে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) উচ্চ সাংবিধানিক আদালতে Read more

পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন
পরকীয়ার অভিযোগে প্রবাসীর স্ত্রী ও যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন

কিশোরগঞ্জের কটিয়াদীতে পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রী ও যুবককে বিদ্যুতের পিলারে বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন