নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েকজন।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে জাগলার চর এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে।নিহতদের মধ্যে আলাউদ্দিন নামে একজনের নামপরিচয় জানা গেছে। তিনি সুখচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। নিহত অন্য চারজনের নামপরিচয় জানা যায়নি।স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে জাগলার চর এলাকায় জলদস্যুদের দুটি সশস্ত্র গ্রুপ মুখোমুখি সংঘর্ষে জড়ায়। দীর্ঘ সময় ধরে চলা গোলাগুলিতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আলাউদ্দিনসহ পাঁচজন গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ নোয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে।খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে হাতিয়া থানা পুলিশ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ডের একটি যৌথ দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুর্গম এলাকা হওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৌঁছাতে কিছুটা সময় লাগছে।স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালীন শামসু ডাকাতকে আলাউদ্দিনের গ্রুপ তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। এছাড়া শামসু ডাকাতের ছেলেসহ আরো ৪-৫ জন জলদস্যু গুরুতর আহত অবস্থায় জাগলার চরে আটকা পড়ে আছে।হাতিয়া থানা পুলিশ জানিয়েছে, যৌথ বাহিনীর অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে মাধ্যমিকে বই পেলেও কারিগরিতে অধিকাংশ শিক্ষার্থী পায়নি বই
বরিশালে মাধ্যমিকে বই পেলেও কারিগরিতে অধিকাংশ শিক্ষার্থী পায়নি বই

বছরের শুরুতেই বরিশাল জেলায় প্রাথমিক পর্যায়ে শতভাগ বই পৌঁছালেও মাধ্যমিক পর্যায়ে চাহিদার বিপরীতে মাত্র ৬৭ ভাগ বই এসেছে। এর মধ্যে Read more

দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা
দুই যুগ ধরে জরাজীর্ণ টিনসেডের মধ্যে পাঠদান, দুর্ঘটনার আশঙ্কা

বিদ্যালয়টি স্থাপিত হয়েছিল পঁচিশ বছর আগে। তখন থেকেই টিনের ছাউনি ও কাঠ দিয়ে শ্রেণীকক্ষগুলো তৈরি করা হয়। সময়ের সাথে সাথে Read more

ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট
ক্যাটাগরি-৩ থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন পাইলট

জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি–৩ থেকে প্রতিদ্বন্দ্বিতা Read more

এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ
এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোন দলে যোগ Read more

রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত
রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামের দুজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন