রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামের দুজন নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি, তাঁরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিলেন। বুধবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ সময় নিহতদের ছুরিকাঘাতে দুজন আহত হন।গণপিটুনিতে নিহতেরা হলেন- নাদিম (৩৫) ও মাসুদ (৩০)। এতে আহত হন সোহাগ (২৮)। ছুরিকাঘাতে আহতরা হলেন রিকশাচালক নুর মোহাম্মদ (৩০) ও চা বিক্রেত মনির হোসেন (৩৫)।ঢাকা মেডিকেলে আহত মনির হোসেন জানান, তিনি সিলেটি বাজারের বাবুলের বাড়িতে ভাড়া থাকেন। তাঁর তিনটি রিকশা রয়েছে। তিনি নিজেও রিকশা চালান। গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে কয়েকজন চা-দোকানদার নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় সেদিন নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে। এ সময় তাঁর স্ত্রী বাধা দিলে তাঁকেও ছুরিকাঘাতে আহত করে সন্ত্রাসীর। ওই ঘটনায় নুর মোহাম্মদ কামরাঙ্গীরচর থানায় মামলা করেন। এর জের ধরে রাতে আবার হামলা করেন। এতে তাঁরা দুজন আহত হন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিল। এর আগে তাঁদের নামে মামলা করেছিল। ধারণা করা হচ্ছে, মামলার জেরে আজকে কয়েকজন মামলার বাদীসহ দুজনকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তিনজনকে গণপিটুনি দেন। মাসুদ নামের একজন ঘটনাস্থলে মারা যান। সোহাগ ও নাদিম নামের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নাদিম হাসপাতালে মারা যান। আহত সোহাগ ঢাকা মেডিকেল চিকিৎসাধীন আছেন। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন
গাজায় যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের প্রশংসা করে যা বললেন বাইডেন

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরাইলি জিম্মিদের মুক্তিকে স্বাগত জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  একইসঙ্গে ‘নতুনভাবে এই যুদ্ধবিরতি চুক্তি করতে Read more

উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা
উত্তরায় বিমান বিধ্বস্ত: ৫ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন মাসুমা

রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৫ দিন পর মারা গেলেন Read more

নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার
নিখোঁজের ১৯ দিন পর অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিখোঁজের ১৯ দিন পর এক অষ্টম শ্রেণির ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দুপুরে Read more

ভোলায় অস্ত্র ও বোমাসহ আ.লীগ নেতা আটক
ভোলায় অস্ত্র ও বোমাসহ আ.লীগ নেতা আটক

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমাসহ মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামের এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০৬ মে) Read more

চট্টগ্রাম চিড়িয়াখানার অস্বচ্ছ ব্যয়, অভিযোগের তীরে জেলা প্রশাসক!
চট্টগ্রাম চিড়িয়াখানার অস্বচ্ছ ব্যয়, অভিযোগের তীরে জেলা প্রশাসক!

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র এবং জীববৈচিত্র্যের ক্ষুদ্র ভাণ্ডার চট্টগ্রাম চিড়িয়াখানা আজ নানা প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য সমালোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের দ্বিতীয় বৃহত্তম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন