দিনাজপুরে ঘন কুয়াশা ও কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬ টায় দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। পরে সকাল ৯টায়  সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পুরো এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় সড়ক ও মাঠঘাটে দৃষ্টিসীমা ব্যাপকভাবে কমে যায়। এতে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।সোমবার (২২ ডিসেম্বর) সকালে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। সেদিনও সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘন কুয়াশা বিরাজ করে। দুপুরের দিকে সূর্যের দেখা মিললেও ঠান্ডার তীব্রতা কমেনি। টানা কুয়াশা ও শৈত্যপ্রবাহের প্রভাবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেকেই সকালে কাজে বের হতে পারছেন না। শীত নিবারণের জন্য বিভিন্ন স্থানে মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।   হাড়িভাসা এলাকার অটোরিকশাচালক সোহাগ ইসলাম বলেন, ‘কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। তারপরও সামনে ঠিকভাবে দেখা যায় না। ঠান্ডার কারণে যাত্রীও কমে গেছে।’এ বিষয়ে দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘বর্তমানে বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্প বা কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে সূর্যের আলোর প্রখরতা কম থাকবে। আগামী দু–তিন দিন দিনের তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত বা সামান্য ওঠানামা করতে পারে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক
ভোলায় হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় Read more

কালিয়ায় বসতবাড়ি ভাংচুর, কেঁটে নিচ্ছে জমির পাকা ধান
কালিয়ায় বসতবাড়ি ভাংচুর, কেঁটে নিচ্ছে জমির পাকা ধান

নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে অব্যাহত রয়েছে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট। এ ছাড়া মাইকিং করে জোর পূর্বক কেটে নিচ্ছে একাধিক Read more

গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট
গাজীপুরে দুই মহাসড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন, নেই যানজট

পবিত্র ঈদ উল আযহার আর মাত্র ৩ দিন বাকি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে কর্মের শহর ছাড়তে শুরু করেছেন শিল্প-কারখানা Read more

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

৩ দফা দাবি আদায়ে আগামীকাল সোমবার থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষকরা।রবিবার (১৯ অক্টোবর) হাইকোর্ট মাজার Read more

লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০
লাদাখে রাজ্য স্বীকৃতির দাবিতে জেন-জিদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫০

ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে রাতভর অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সহিংসতায় সংশ্লিষ্টতার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।বিক্ষোভ Read more

মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক
মুন্সীগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা: অভিযুক্ত পলাতক

মুন্সীগঞ্জের শ্রীনগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।  বুধবার (৩০ জুলাই) বিকেল ৪ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন