নড়াইলের কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামে অব্যাহত রয়েছে বসতবাড়ি ভাংচুর ও লুটপাট। এ ছাড়া মাইকিং করে জোর পূর্বক কেটে নিচ্ছে একাধিক পরিবারের পাকা জমির ধান।শনিবার (২৬ এপ্রিল) সরেজমিনে গেলে ভুক্তভোগী প্রতিবন্ধী কামরুল কাজীর স্ত্রী জোসনা বেগম জানান, পিকুল শেখ ও রিকাইল শেখের নেতৃত্বে এলাকায় মাইকিং করে বলা হচ্ছে মিলন মোল্যার দলের কেউ ধান কাঁটতে মাঠে গেলে তাকে দেখে নেওয়া হবে এবং ওই রাতেই কে বা কারা আমাদের ধান কেটে নিয়ে গেছে। আর কয়েকদিন আগে বাড়ী ভাংচুর অগ্নী সংযোগ ও লুটপাট করায় আমরা অন্য গ্রামে মানবেতর জীবনযাপন করছি। কিন্তু গতকাল রাতে বাড়ীর সব কটি ঘর আবারো ভাংচুর করে মাটিতে মিশিয়ে দিয়েছে পিকুল শেখ ও রিকাইল শেখের লোকজন। এ ছাড়া পূর্বের ভাংচুর ও লুটপাটের বিষয়ে কালিয়া থানায় এজাহার জমা দিলেও রেকর্ড করেনি থানা পুলিশ।কামরুল কাজীর মেয়ে শাহাবাগ ইউনাইটেড একাডেমী নবম শ্রেনীর ছাত্রী সুমাইয়া খানম জানান, তার সমস্ত বই পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সে আরও বলে আমাদের ঘরবাড়ী কিছুই অবশিষ্ট নেই, পরের বাড়ীতে আশ্রয় নিয়েছি। জমির ধানও আমরা আনতে পারছি না। আমরা কি খেয়ে বাঁচবো? পার্শবর্তী পাইটকেল বাড়ী গ্রামের মকিদুল মোল্যা ভাংচুর দেখতে এসে দুঃখ প্রকাশ করেন।কামরুল কাজীর ভাইয়ের বউ ঝুমা বেগম বলেন, পিকুল শেখ ও রিকাইল শেখের নেতৃত্বে ২০/২৫ জন লোক আমার ভাসুরের বাড়ীঘর ভেঙ্গে মাটিতে মিশিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই।এ বিষয়ে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ধান কাটার বিষয়ে এখনো কোন অভিযোগ পাননি। পূর্বের ভাংচুর ও লুটপাটের বিষয়ে জোসনা বেগমের দায়েরকৃত এজাহার রেকর্ডের বিষয়ে জানতে চাইলে বলেন, তিনি নতুন এসেছেন তবে বিষয়টি তিনি দেখবেন বলে জানান।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন
তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নয়ন

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান Read more

ত্রিশালে শিশু মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন 
ত্রিশালে শিশু মৃত্যুর বিচারের দাবীতে মানববন্ধন 

ময়মনসিংহের এপেক্স হাসপাতালের ভুল চিকিৎসায় ১৩ বছরের শিশু তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রার মৃত্যুর বিচারের দাবিতে ত্রিশালে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-ময়মনসিংহ Read more

ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে পারলে মিলবে ৫০ মিলিয়ন ডলার
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরিয়ে দিতে পারলে মিলবে ৫০ মিলিয়ন ডলার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে তথ্য দিয়ে গ্রেফতারের জন্য ঘোষিত পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মাদুরোর অবস্থান Read more

একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত
একাধিক ফ্রন্টলাইনে ব্যাপক হামলা, ২৪ ঘণ্টায় ইউক্রেনের ১৫০০ সেনা নিহত

ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রায় ১৫১০ জন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ Read more

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আ. মান্নানের দাফন সম্পন্ন
রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক আ. মান্নানের দাফন সম্পন্ন

বরগুনার তালতলীতে বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান (৭৬) মৃত্যুবরণ করেছেন। তিনি উপজেলার শিকারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন