গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর আশুরিয়া বাড়ি এলাকায় সোমবার দুপুরে আফরিন আক্তার (২১) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পুলিশ সন্ধ্যার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহত আফরিন আক্তার ওই এলাকার আফসার আলীর মেয়ে। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমদলা গ্রামের সজিব হোসেনের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে পারিবারিকভাবে আফরিনের সঙ্গে সজিবের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে পারিবারিক কলহ চলছিল। গত বুধবার আফরিন বাবার বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে স্বামীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার কথা কাটাকাটি হয় বলে জানা গেছে।স্বজনদের দাবি, সকাল দশটার দিকে নাশতা শেষে আফরিন নিজ কক্ষে যান। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ঘরের বারান্দা থেকে শোয়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।মৃত্যুর ঘটনায় সন্দেহ সৃষ্টি হওয়ায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।এ বিষয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে Read more

ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা
ভারতীয়দের ভুয়া খবর না ছড়াতে বললেন রোহিত শর্মা

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত ভারত-পাকিস্তান সীমান্ত। পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপের মধ্যে দুই দেশের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ Read more

জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত হলেন ১৯জন
জামাতে নামাজ আদায় করে পুরস্কৃত হলেন ১৯জন

চট্টগ্রামের আনোয়ারায় টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ১৯ শিশু-কিশোর। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে Read more

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের চার জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার Read more

ঈদের স্পেশাল শির খুরমা
ঈদের স্পেশাল শির খুরমা

নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই মিষ্টান্নতে খেজুর আছে। যা খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। শির খুরমা হলো একটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন