চট্টগ্রামের আনোয়ারায় টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেয়েছেন ১৯ শিশু-কিশোর। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে উপজেলার বারশত ইউনিয়নের গুন্দীপ হাজী আসকর আলী জামে মসজিদে এলাকাবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে এমন আয়োজন করা হয়।এর আগে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে ওই মসজিদটির ইমাম ও মুসল্লিরা ঘোষণা দিয়েছিলেন, ১৫ বছরের কম বয়সের কিশোররা যদি একটানা ৪১ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদেরকে পুরস্কার দেওয়া হব। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়মিত ৪১ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার জিতে নিয়েছে এসব কিশোর।পুরস্কার হিসেবে ১৯ জন শিশু- কিশোরের মধ্যে ৪১ দিন টানা নামাজ আদায় করা ৬জনকে সাইকেল ও ৪১দিনের কম নামাজ আদায় করা ১৩জনকে পাঞ্জাবি উপহার প্রদান করা হয়েছে। পুরস্কৃতদের মধ্যে সাইকেল উপহার পেয়েছেন, সাদিম, আবিদুল ইসলাম, জুবায়েদ, রাফি আহমেদ রেজা, সাঈদুল ইসলাম ও ওয়াহেদ। এছাড়া পাঞ্জাবী উপহার পেয়েছেন, রকিব, রাকিব, মিরাজ(১), মিরাজ(২), হামিম, ইকরাম, ওমায়ের, শাহাদাত, রায়হান আল- আমিন, তুষার, রেজভী ও সাহাবউদ্দীন।মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বলেন, ‘এমন উদ্যাগের মাধ্যমে গ্রামের তরুণ ও যুবকেরা নামাজের প্রতি আকৃষ্ট হবেন।’মসজিদের খতিব বলেন, ‘ভবিষ্যতে যুবকদের নামাজের প্রতি আকৃষ্ট করতে গ্রামবাসীর সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়। অশ্লীলতা থেকে নিজেকে বিরত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে।’ভবিষ্যতে ধারাবাহিকভাবে এমন উদ্যোগ গ্রহণ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
১১ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২৭ ভাদ্র ১৪৩২ বাংলা, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প
শান্তি সম্মেলনে যোগ দিতে মিসরে পৌঁছেছেন ট্রাম্প

শান্তি সম্মেলনে যোগ দিতে সোমবার বিকেলে মিসরের শার্ম আল-শেখে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সংক্ষিপ্ত সফর শেষে বিকেলেই তিনি Read more

উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু
উলিপুরে কাটা গাছের নিচে চাপা পড়ে যুবকের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে গাছের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের Read more

জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ও স্থান প্রকাশ করল সরকার
জুলাই ঘোষণাপত্র পাঠের সময় ও স্থান প্রকাশ করল সরকার

বহুল আলোচিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের তারিখ, সময় ও স্থান প্রকাশ করা হয়েছে। রবিবার (০৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া Read more

ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র
ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবেলায় ভোলায় প্রস্তুত ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের Read more

অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশ
অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের নির্দেশ

সৎ মা নিশি ইসলামের দায়ের করা মামলায় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন