আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত সন্ত্রাসবিরোধী অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগজিন ও ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন।পুলিশ জানায়, রোববার (২১ ডিসেম্বর) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ০৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি এবং একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি।পুলিশ আরও জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
কুমিল্লায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার একটি Read more

‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’
‘ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই চেতনার বাস্তবায়ন করতে হবে’

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। আগামীকাল ৫ আগস্ট জুলাই Read more

ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু
ভারতে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর মৃত্যু

ভারতের মুম্বাইয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে ৫ যাত্রীর প্রাণহানি ঘটেছে। সোমবার (০৯ জুন) সকালে অফিস আওয়ারে এ ঘটনা ঘটে। সময় Read more

নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড
নেত্রকোণায় মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

নেত্রকোণায় মাদক মামলায় মো. সিরাজ মিয়া (৬৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সেইসাথে ২০ হাজার Read more

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রিসোর্ট ব্যবসায়ীর মৃত্যু
কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় রিসোর্ট ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজার সদরের খরুলিয়া হিন্দুপাড়ার টেকে রাস্তায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।নিহতের নাম শাহাব উদ্দিন (২৮)। Read more

ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন
ওয়াজ মাহফিলে দোকান বসানো নিয়ে বিরোধ; ছুরিকাঘাতে যুবক খুন

পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট এলাকায় ওয়াজ মাহফিলে দোকান বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সুজন মোল্লা (২৮) নামে এক যুবকের মৃত্যু। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন