মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় কিস্তির চাপ ও পারিবারিক মানসিক টানাপোড়েনের জেরে গৃহবধূ আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার  বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জিলহজ আক্তার (২৮)। তিনি কুমিল্লা জেলার চাঁনদিনা উপজেলার পরচঙ্গা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।নিহতের স্বামী কামরুল ইসলাম (৩৫) চাঁনদিনা উপজেলার বড় বাড়েরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাবুর্চি। প্রায় আট বছর ধরে গজারিয়ায় কাজ করলেও এক সপ্তাহ আগে স্ত্রী ও তিন সন্তান—দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে আব্দুল হাসানের ভাড়া বাসায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, কিস্তির টাকা পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরে মানসিক চাপ ও দুশ্চিন্তা চলছিল। শনিবার (২১ ডিসেম্বর) রাতে স্বামী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পর স্ত্রী কান্নাকাটি শুরু করেন। এ সময় কামরুল ইসলাম তাকে সান্ত্বনা দিয়ে ধীরে ধীরে কিস্তি পরিশোধের আশ্বাস দেন। রাত প্রায় ৩টা পর্যন্ত তারা জেগে ছিলেন। পরে সকালে কাজে যেতে হবে—এ কথা বলে দুজনেই ঘুমিয়ে পড়েন।সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাতে ফজরের নামাজের সময় কামরুল ইসলাম ঘুম থেকে উঠে বড় মেয়ের মাধ্যমে জানতে পারেন, তার মা ওয়াশরুমে গেছেন। কিছুক্ষণ পর বড় মেয়ে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মাকে ঝুলে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এসে লাশ নামান এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী কামরুল ইসলামকে থানায় নিয়ে যায়।ঘটনাস্থল পরিদর্শনকারী উপপরিদর্শক (এসআই) মেহেদী সোহরত জানান, নিহতের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় ফাঁসের দাগ স্পষ্ট ছিল।নিহতের ভাই ইব্রাহিম বলেন, “আমরা এ ঘটনায় কোনো অভিযোগ করতে চাই না। প্রশাসনের সহযোগিতায় লাশ বাড়িতে নিয়ে দাফনের ব্যবস্থা করতে চাই।”এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। স্বামীকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাকরির আশ্বাসে ঝালকাঠি থেকে চট্টগ্রামে এসেই দুই দফায় ধর্ষণের শিকার, আটক ২
চাকরির আশ্বাসে ঝালকাঠি থেকে চট্টগ্রামে এসেই দুই দফায় ধর্ষণের শিকার, আটক ২

কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে আনা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধর্ষণ করে এক Read more

আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত লাশ উদ্ধার
আনোয়ারায় সিএনজি চালকের ঝুলন্ত  লাশ উদ্ধার

পারিবারিক কলহের জেরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আরফাত (১৮), নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তিনি পেশায় একজন Read more

ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু
ভারতের বিহারে ভয়ংকর বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ভারতে বিহারে ভয়ংকর বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।বৃহস্পতিবার Read more

ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের Read more

ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর
ওএসডি থাকা ৯ সচিবকে বাধ্যতামূলক অবসর

সরকার জনস্বার্থে নয়জন সচিবকে বাধ্যতামূলক অবসর দিয়েছে। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনগুলোতে বলা Read more

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের খাদ্য ও প্রশিক্ষণ
বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের খাদ্য ও প্রশিক্ষণ

বাঘাইছড়িতে মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য কর্মসূচির আওতায় মৎস্য খাদ্য বিতরণ ও ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন