ভারতে বিহারে ভয়ংকর বজ্রপাতে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যটির নালন্দা জেলায়।বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে  এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, ভারতের বিহার রাজ্যে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।এর মধ্যে সবচেয়ে বেশি ৫ জনের মৃত্যু হয়েছে নালন্দা জেলায়। এরপর ভৈরালি জেলায় ৪ জন, পাটনা ও বাঁকা জেলায় ২ জন করে এবং শেখপুরা, নওয়াদা, জেহানাবাদ, আওরঙ্গাবাদ, জামুই ও সমস্তিপুর জেলায় একজন করে মারা গেছেন।মৃতদের পরিবারের প্রতি শোক জানিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিহত প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে তিনি খারাপ আবহাওয়ার সময় সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।ভারতের আবহাওয়া বিভাগ জানায়, চলতি মৌসুমে বিহারে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল
সিরাজগঞ্জে কৃষককে হত্যা করে ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা চরাঞ্চলে তারা মিয়া (৬৫) নামের এক খামারিকে শ্বাসরোধে হত্যা করেছে ডাকাতেরা। এ সময় ডাকাত দলটি তারা মিয়ার Read more

হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী
হেলমেট বাহিনী থেকে গুপ্ত বাহিনীর সৃষ্টি, তারা দেশে মব তৈরি করছে: ভূমিমন্ত্রী

আওয়ামী লীগ আমলে বিএনপির ওপর নির্যাতনকারী ‘হেলমেট বাহিনী’ থেকেই বর্তমানে ‘গুপ্ত বাহিনী’র সৃষ্টি হয়েছে এবং তারাই দেশে মব (বিশৃঙ্খল জনতা) Read more

রুটিন রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে সীমিত যান চলাচল
রুটিন রক্ষণাবেক্ষণে কর্ণফুলী টানেলে সীমিত যান চলাচল

চট্টগ্রামের কর্ণফুলী টানেলে শুরু হচ্ছে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ। এ কারণে তিন দিন টানেলের একমুখী চলাচলে ট্রাফিক ডাইভারসন কার্যকর করা হবে Read more

‘এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে’
‘এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে’

এক সপ্তাহের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (০৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ Read more

বিশ্ব গাধা দিবস আজ
বিশ্ব গাধা দিবস আজ

আজ ৮ মে, এই দিনটিতে বিশ্ব গাধা দিবস পালিত হয়। প্রকৃতিতে গাধার গুরুত্ব এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে দিবসটি উদযাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন