নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে অপহৃত আরও ১৩০ শিক্ষার্থীকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।রবিবার (২১ ডিসেম্বর) প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র বায়ো ওনানুগা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, ‘সন্ত্রাসীদের দ্বারা অপহৃত আরও ১৩০ শিক্ষার্থী এখন মুক্ত। তারা সোমবার মিননায় পৌঁছাবে এবং বড়দিন উদযাপনের জন্য তাদের অভিভাবকদের সঙ্গে মিলিত হবে।’ খবর রয়টার্সের।নাইজেরিয়ার ফেডারেল সরকার দেশটির ইতিহাসে অন্যতম ভয়াবহ গণ-অপহরণের ঘটনার পর এ মুক্তিকে ‘জয় ও স্বস্তির মুহূর্ত’ হিসেবে বর্ণনা করেছে।গত ২১ নভেম্বর পাপিরি এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক স্কুল থেকে ২৫০ জনের বেশি শিশু ও কর্মীকে অপহরণ করা হয়। চলতি মাসের শুরুতে প্রায় ১০০ জন শিশুকে মুক্ত করা হয়েছিল।এক বিবৃতিতে কর্তৃপক্ষ অবশিষ্ট ১৩০ শিক্ষার্থী ও কর্মীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানায়, একজন শিক্ষার্থীও আর বন্দিদশায় নেই।বায়ো ওনানুগা বলেন, মুক্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মোট সংখ্যা এখন ২৩০ জন।অপহরণের পর থেকে ঠিক কতজনকে নিয়ে যাওয়া হয়েছিল এবং কতজন বন্দিদশায় ছিল—এ নিয়ে স্পষ্টতা ছিল না।বিবিসি লিখেছে, এসব অপহরণের পেছনে কারা রয়েছে তা স্পষ্ট নয়। তবে বেশির ভাগ বিশ্লেষক মনে করেন, মুক্তিপণের জন্য অপরাধী চক্রগুলোই এসব ঘটনার সঙ্গে জড়িত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম
মাদারীপুরে ইতালি প্রবাসীসহ ৪ জনকে কুপিয়ে জখম

মাদারীপুরে এক নির্মাণাধীন ভবনে ঢুকে ইতালি প্রবাসী জুয়েল হাওলাদারসহ চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে Read more

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের ৭৫০ জনকে পুশইনের চেষ্টা!
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের ৭৫০ জনকে পুশইনের চেষ্টা!

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সিঙ্গারবিল সীমান্ত এলাকায় প্রায় ৭৫০ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়েছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ Read more

বাউফলে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশ
বাউফলে ধানের ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা হতাশ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলাচরের কৃষক মিল্টন গাজী (৪২)। তার নিজের কোন জমি নাই। প্রতি বছর অন্যের জমি নিয়ে Read more

দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২তম নোবিপ্রবি
দেশসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১২তম নোবিপ্রবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’ এ Read more

মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা
মহানবীর জীবনাদর্শই বিশ্বে শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে: প্রধান উপদেষ্টা

আজ আরবি রবিউল আউয়াল মাসের ১২ তারিখ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের (মৃত্যু) পুণ্যময় দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই Read more

বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল
বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। অর্থ-সম্পদ না থাকলে ও জীবনে সুখের অভাব ছিলনা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন