মাদারীপুরে এক নির্মাণাধীন ভবনে ঢুকে ইতালি প্রবাসী জুয়েল হাওলাদারসহ চারজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শহরের বাগেরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন- শিরখাড়া ইউনিয়নের পুরান রাজার এলাকার প্রবাসী জুয়েল হাওলাদার, ঘটকচর এলাকার সাহাবুদ্দিন হাওলাদার ও তার স্ত্রী রুমা বেগম এবং নতুন শহর এলাকার রহিমা বেগম।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি বাগেরপাড় এলাকায় একটি প্লট কিনে বাড়ি নির্মাণ শুরু করেন জুয়েল হাওলাদার। শনিবার রাতে রাজমিস্ত্রিদের সঙ্গে কথা বলার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত হঠাৎ সেখানে ঢুকে তার ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাদেরকেও কুপিয়ে জখম করে হামলাকারীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেন
শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিলেন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন। বিস্তারিত আসছে....এফএস

চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ সেতুতে ৩ শতাধিক পরিবারের দুঃসহ যাতায়াত
চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ সেতুতে ৩ শতাধিক পরিবারের দুঃসহ যাতায়াত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দবিরউদ্দিন প্রামানিকের ডাঙ্গী-টিলারচর এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের হাজারখানেক মানুষের একমাত্র চলাচলের সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। Read more

সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী বিএনপির
সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা নোয়াখালী বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে নিয়ে পরিকল্পিত অপপ্রচারে লিপ্ত হয়েছে একটি রাজনৈতিক গোষ্ঠী। বিএনপির বিরুদ্ধে অন্যায় ও অপপ্রচারে Read more

ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী
ঘুষি মেরে বিমানের মনিটর ভাঙলেন লন্ডন ফেরত যাত্রী

লন্ডন ফেরত এক যাত্রী ঘুষি মেরে ভেঙে ফেলেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেটগামী উড়োজাহাজের মনিটর। সিটের সামনের মনিটর ভাঙার অপরাধে ওসমানী Read more

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী
আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ সোমবার (১৯ জানুয়ারি)। তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম Read more

সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার
সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে শিক্ষিকার বাসা থেকে শামসুন্নাহার বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন