রোববার রাত ছিল বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সব দেশের মানুষদের জন্য ২১ ডিসেম্বর বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। সে সঙ্গে আজ হবে বছরের ক্ষুদ্রতম দিন।উত্তর গোলার্ধে রোববার দ্রুত সন্ধ্যা নামলেও বছরের সবচেয়ে বেশি সময় লাগে রাত শেষ হতে। সৌরজগতের নিয়ম অনুযায়ী, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এসময় যে কোনো একদিকে একটু হেলে থাকে সূর্য। ফলে কখনো উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি আসে, আবার কখনো দক্ষিণ গোলার্ধ।২১ জুন দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের কাছাকাছি থাকে। তাই সূর্যের রশ্মি দীর্ঘসময় পৃথিবীর উত্তর গোলার্ধে পড়ে। ফলে বছরের দীর্ঘতম দিন হয় এটি। সূর্য এদিন কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে বা খাড়াভাবে কিরণ দেয়।মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত পৃথিবীর উত্তর গোলার্ধে দেশগুলোতে বেশি পরিমাণ সূর্যালোক পৌঁছায়। এর ফলে এই সময়কালে সেসব দেশে গ্রীষ্মকাল থাকে। বিজ্ঞানের ভাষায় একেই বলে ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। এরপর থেকে দিন ছোট হতে শুরু করে।ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে। আর উত্তর গোলার্ধ চলে যায় অনেকটা দূরে। এই সময় উত্তরে সূর্যের আলো ক্ষীণভাবে পড়ে। ফলে সেখানে তখন সৃষ্টি হয় শীতকাল, আর দক্ষিণে গরমকাল। ২১ ডিসেম্বর দিনটিতে উত্তর গোলার্ধ সূর্যের থেকে অনেকটাই দূরে থাকে। ফলে সেখানে সূর্যের আলো এতটাই কম পড়ে যে, দিন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর রাত হয় দীর্ঘ। একে বলে উইন্টার সলসটিস বা সূর্যের দক্ষিণ অয়নান্ত। এই সময় দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হয় আর উত্তর গোলার্ধে রাত দীর্ঘতম হয়। অর্থাৎ একই সময়ে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে থাকবে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে গেলেন নেতানিয়াহু
গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে গেলেন নেতানিয়াহু

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে যুক্তরাষ্ট্রে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে Read more

ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প
ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে:  ট্রাম্প

চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

পাকিস্তানে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে ৬৩
পাকিস্তানে প্রবল বর্ষণে ২৪ ঘণ্টায়  মৃত্যু বেড়ে ৬৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা প্রবল বৃষ্টিপাতে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬৩ জন নিহত এবং ২৯০ জন আহত হয়েছেন। বুধবার (১৬ Read more

বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের
বাইকে ৬৪তম জেলায় ঘুরতে গিয়ে প্রাণ গেল বাকৃবি শিক্ষার্থী ফুয়াদ হাসানের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল হক হলের ফুয়াদ হাসান হৃদয় সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোর Read more

জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ
জুলাই শহীদ দিবস: দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আজ

জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ বুধবার (১৬ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাদ Read more

ভারি বর্ষণে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার
ভারি বর্ষণে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত, পানিবন্দি হাজারো পরিবার

টানা ভারী বর্ষণে কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও মানবিক সংকট। গত কয়েক দিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন