অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বিগ ব্যাশে ধারাবাহিক পারফরম্যান্স অব্যাহত আছে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার নিয়ন্ত্রিত বোলিংয়ের পর মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ৭ উইকেটের জয় পেয়েছে হোবার্ট হারিকেন্স। এই জয়ের ফলে তিন ম্যাচে দুই জয়ে টেবিলের শীর্ষে উঠে গেছে হোবার্ট।ভিক্টোরিয়ায় টস জিতে মেলবোর্নকে ব্যাটিংয়ে পাঠায় হোবার্ট। ইনিংসের শুরুতে বল হাতে দায়িত্ব পান রিশাদ। প্রথম দুই ওভারে উইকেট না পেলেও রান আটকে রাখতে সফল হন তিনি। নিজের তৃতীয় ওভারে মাত্র তিন রান দিয়ে চাপ বাড়ান এই লেগ স্পিনার। শেষ ওভারে এসে জ্যাক ফ্রেজার–ম্যাকগার্ককে ফিরিয়ে এনে বোলিংয়ে নিজের কাজটি সম্পন্ন করেন রিশাদ। চার ওভারে ২১ রান খরচায় একটি উইকেট ছিল তার নামের পাশে।রিশাদের কিপটে বোলিংয়ের সঙ্গে সঙ্গে হোবার্টের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিতে থাকেন। ফলে ভালো শুরুর পরও বড় সংগ্রহ গড়তে পারেনি মেলবোর্ন। ওপেনার টিম সেইফার্ট ও মোহাম্মদ রিজওয়ান দ্রুত রান তুললেও, তাদের বিদায়ের পর ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রানে থামে রেনেগেডস।জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়ে হোবার্ট। প্রথম বলেই উইকেট হারালেও আত্মবিশ্বাসে ঘাটতি দেখা যায়নি দলে। নিখিল চৌধুরী ও বেন ম্যাকডারমটের জুটিতে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হারিকেন্স।নিখিল ৩৮ বলে ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলে দলের জয়ের পথ সহজ করে দেন। ম্যাকডারমট শেষ পর্যন্ত ৩৩ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। রিশাদ হোসেনের দল ৩৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই বাঘের
আলী লারিজানির স্থলাভিষিক্ত হওয়া কে এই বাঘের

ইসরায়েলের হামলায় জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক Read more

এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক
এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের Read more

‘জুলাই উইমেনস ডে’ অনুষ্ঠানে সব ছাত্রীকে অংশ নেওয়ার নির্দেশ
‘জুলাই উইমেনস ডে’ অনুষ্ঠানে সব ছাত্রীকে অংশ নেওয়ার নির্দেশ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ‘জুলাই উইমেনস ডে’ উদযাপনে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। দুই মন্ত্রণালয়ের পৃথক অফিস আদেশে এ নির্দেশ Read more

রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ আগস্ট) বিকেল ৩টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের Read more

বেরোবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
বেরোবিতে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

দেশের ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন