ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের কয়েকজন সদস্যের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১২ আগস্ট) গুলশান-২ অবস্থিত আমেরিকার রাষ্ট্রদূতের নিজ বাসভবনে বেলা সাড়ে ৩টার পর এ বৈঠক শুরু হয়। বৈঠকে উভয় পক্ষের মধ্যে রাজনৈতিক অন্তর্ভুক্তি এবং জাতীয় ঐক্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পায়।এর আগে, সোমবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানের রাষ্ট্রদূতের বাসভবনে ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৈঠকে এনসিপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন। এসময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।জানা যায়, বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনার মূল বিষয়বস্তু। পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।বৈঠকের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ গণমাধ্যমকে জানান, বিএনপি এবং জামায়াতের সঙ্গে এরই মধ্যে তারা বৈঠক করেছেন। তারই অংশ হিসেবে আমাদের এই বৈঠক। সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থান পরবর্তী সংস্কার, আমাদের রাজনৈতিক ইশতেহার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সব পক্ষ থেকেই বিষয়গুলো তারা শুনছেন। আমরা আমাদের জায়গা থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরেছি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস
মাইক্রো ক্রেডিট ব্যাংকের জন্য আলাদা আইন করতে হবে: ড. ইউনূস

ক্ষুদ্রঋণকে এনজিওর পর্যায়ে রাখলে ব্যাংকিং মেজাজ আসবে না। তাই আলাদাভাবে মাইক্রোক্রেডিট ব্যাংক করতে হবে। এর জন্য পৃথক আইন প্রণয়ন করতে Read more

সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা
সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এ অবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের Read more

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

ইরান ও ইসরায়েলের মধ্যে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান ঘটেছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় মাধ্যমে। এরপরই বুধবার (২৫ Read more

মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি
মেসির নিকট ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

কলকাতার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির উপস্থিতিকে ঘিরে তৈরি হওয়া ভিড় শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। অতিরিক্ত মানুষের চাপে নিরাপত্তা Read more

ভাঙ্গুড়ায় শীতের আমেজে জমে উঠেছে লেপ-তোশক ব্যবসা
ভাঙ্গুড়ায় শীতের আমেজে জমে উঠেছে লেপ-তোশক ব্যবসা

কুয়াশার চাদরে ঢাকা পড়ছে ভোরের সকাল। সন্ধ্যা নামলেই অনুভূত হচ্ছে শীত। রাতে ঝরছে কুয়াশা। ধীরে ধীরে বাড়ছে শীতের তীব্রতা। পাতলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন