জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ‘জুলাই উইমেনস ডে’ উদযাপনে ছাত্রীদের অংশগ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। দুই মন্ত্রণালয়ের পৃথক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় এ দিবসের কর্মসূচি পালন করা হবে।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. সাইফুল ইসলামের সই করা অফিস আদেশে বলা হয়েছে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ১৪ জুলাই ‘জুলাই উইমেনস ডে’ (July Women’s Day) উদযাপন করা হবে। এ উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ধ্যা ৬টায় থেকে আয়োজিতব্য অনুষ্ঠানে ঢাকাস্থ স্কুল ও কলেজসমূহের ছাত্রীদের অংশগ্রহণের বিষয়ে (সম্ভব হলে ইউনিফর্মসহ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।অন্যদিকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেনের সই করা অফিস আদেশে বলা হয়েছে, জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালায় ঘোষিত ১৪ জুলাই উদযাপনে ছাত্রীদের অংশগ্রহণ সংক্রান্ত সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পত্রটি এতদসঙ্গে প্রেরণ করা হলো। পত্রের মর্মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়
বাকৃবিতে ফিলিস্তিন গণহত্যার প্রতিবাদে প্রতীকী অভিনয়

গাজায় ইসরায়েলের হাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতীকী গণহত্যার চিত্রায়ণের মাধ্যমে অভিনয় করে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ কৃষি Read more

আম গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু
আম গাছ থেকে পরে পুলিশ কনস্টেবলের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে থানার গাছ থেকে আম পারার সময় পরে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটেছে। Read more

শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার
শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া ট্রাঙ্ক থেকে নারীর মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে রাস্তার পাশে ফেলে যাওয়া একটি স্টিলের ট্রাঙ্কের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ Read more

কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ
কাশিমপুরে অনলাইন ক্যাসিনোর রমরমা ব্যবসা, বিপথগামী যুবসমাজ

অনলাইন ক্যাসিনো বা জুয়া একটি ভয়ংকর আতঙ্কের নাম। এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম জুয়ায় আকৃষ্ট হচ্ছে। এতে করে লোভে Read more

বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রেস সচিব
বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন যে বাংলাদেশের জনগণ নির্বাচনের জন্য প্রস্তুত। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে Read more

রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার
রাখাইনে আরও বাস্তুচ্যুতি বন্ধে মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মিয়ানমারের রাখাইন রাজ্যে মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য একটি মানবিক চ্যানেল স্থাপনের আহ্বান জানিয়েছেন যাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন