ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও ১৯টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েল। এতে গত ৩ বছরে অনুমোদিত মোট বসতির সংখ্যা দাঁড়াল ৬৯টিতে। রবিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘জুডিয়া ও সামারিয়ায়’ ১৯টি নতুন বসতি ঘোষণা ও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। তবে এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।বিবৃতিতে স্মোট্রিচ জানান, মাঠপর্যায়ে আমরা একটি ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা রুখে দিচ্ছি। নিজেদের পথের ন্যায্যতায় দৃঢ় বিশ্বাস রেখে আমরা আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী ভূমিতে উন্নয়ন, নির্মাণ ও বসতি স্থাপন অব্যাহত রাখবো।নিরাপত্তা মন্ত্রিসভার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ রয়েছে। ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।সূত্র: এএফপিএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর চার বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে Read more

ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ
ইরানে মার্কিন হামলার নিন্দা জানাল ল্যাতিন আমেরিকার ৪ দেশ

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে আমেরিকা অঞ্চলের ৪ দেশ। চার দেশের মধ্যে দুটি লাতিন আমেরিকার—চিলি ও ভেনেজুয়েলা, Read more

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে দেশটির খারগ দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Read more

ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিলো রাশিয়া
ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিলো রাশিয়া

পূর্ব ইউক্রেনের আরও তিনটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলের প্রিভিলিয়া এবং খারকিভ অঞ্চলের Read more

ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার
ফটিকছড়ির ধুরং খাল থেকে নিখোঁজ নানি-নাতনির লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ির ধুরং খালে গোসল করতে নেমে নানি শাহানু বেগম (৪৫) ও নাতনি মুনতাহা (৮) নিখোঁজের চার ঘণ্টা পর নাতনির Read more

পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’
পত্রিকা: ‘প্রধানমন্ত্রীর ১০ বছর মেয়াদের পক্ষেই অধিকাংশ দল’

সোমবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত, যুক্তরাষ্ট্রের ইরানে হামলা এবং এ নিয়ে বৈশ্বিক অস্থিরতার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন