দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বেকারসডাল এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) ভোররাতে একটি বারে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১টার আগে প্রায় এক ডজন হামলাকারী দুটি গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছে বারে উপস্থিত গ্রাহকদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। হামলার পর পালিয়ে যাওয়ার সময়ও তারা গুলিবর্ষণ করতে থাকে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে।প্রাদেশিক পুলিশ কমিশনার মেজর জেনারেল ফ্রেড কেকানা জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন অনলাইন রাইড সেবার চালক রয়েছেন, যিনি হামলার সময় বারের বাইরে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, নিহতের সংখ্যা প্রথমে ১০ বলা হলেও পরে নিশ্চিত করে ৯ জনে নামিয়ে আনা হয়।উল্লেখ্য, চলতি মাসে দক্ষিণ আফ্রিকায় এটি দ্বিতীয় বড় ধরনের গুলির ঘটনা। দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতা ও অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ
ঢাকা কলেজে শিবিরের হস্তক্ষেপের অভিযোগে বিক্ষোভ

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগ ও সিন্ডিকেট মুক্ত করতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ক্যাম্পাসে সকল ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। এসময় সাংবাদিক Read more

ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন
ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদ করায় ছাত্রদল আহ্বায়ককে পেটালো কলেজ প্রশাসন

উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ায় অতিরিক্ত ফি নেওয়ার প্রতিবাদ করায় নওগাঁ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং জুলাই Read more

সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
সবাই মিলেই সফল হতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সময় স্বল্পতার কথা রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের সবাই মিলেই Read more

ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি
ঢাকায় মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে আজ শনিবার রাজধানী ঢাকাজুড়ে ব্যাপক জনসমাগম ও তীব্র যানজটের আশঙ্কা করা Read more

পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা
পুঠিয়ায় স্ত্রীর উপর অভিমান করে প্রহরীর আত্মহত্যা

পারিবারিক বিরোধের জেরে রাজশাহীর পুঠিয়ায় আরিফুল ইসলাম আরিফ (৩০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার Read more

পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে
পাইলট তৌকিরের প্রথম জানাজা সেনানিবাসে

উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম জানাজা আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন