ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কের মাওয়ামুখী লেনে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার উপ–পুলিশ পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ। তিনি জানান, মোটরসাইকেলযোগে তারা মাওয়ার দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস
রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির আভাস

রাজধানীতে ফের বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও Read more

উত্তরবঙ্গ মহাসড়কে যানজটের শঙ্কা নেই: অতিরিক্ত ডিআইজি
উত্তরবঙ্গ মহাসড়কে যানজটের শঙ্কা নেই: অতিরিক্ত ডিআইজি

ঈদুল ফিতর উপলক্ষে স্বজনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ঢাকা ছাড়ছেন উত্তরবঙ্গগামী মানুষ। এতে যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের Read more

সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস
সরকার প্রধান হিসেবে আজ প্রথম চট্টগ্রাম যাচ্ছেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূস। আজ বুধবার (১৪ মে) একদিনের এই Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

উখিয়ায় দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
উখিয়ায় দোকানে অগ্নিকাণ্ড, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় একটি সিমেন্ট ও মুদির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষ টাকারও বেশি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন