চুয়াডাঙ্গার জীবননগরে এক কলেজ ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করায় যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ওই কলেজ ছাত্রী।অভিযুক্ত যুবক সাকিব হোসেন (২২) জীবননগর উপজেলার বাঁকা গ্রামের আশতলা পাড়ার শাহাব উদ্দিনের ছেলে। সে বেশ কিছু দিন ধরে বন্ধুদের সাথে নিয়ে আনিকা তাবাসসুম (১৮) নামে এক কলেজ ছাত্রীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল বলে অভিযোগ উঠেছে।এই বিষয়ে জীবননগর হাইস্কুল পাড়ার মৃত আলী নেওয়াজের মেয়ে আনিকা তাবাসসুম নিজেই বৃহস্পতিবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ৩ জন স্বাক্ষীর নাম উল্লেখ করা হয়।অভিযোগ সূত্রে জানা গেছে, সাকিব হোসেন প্রায়ই ৭-৮ জন সঙ্গী নিয়ে কলেজ ছাত্রী তাবাসসুমের বাড়ির সামনে গিয়ে অস্বাভাবিক আচরণ করে এবং তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।সর্বশেষ গত ১৫ জুলাই সন্ধ্যায় ৭-৮ জন যুবক নিয়ে কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে খুন ও জখমের হুমকি দিয়ে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে কলেজ ছাত্রী ভয়ে ঘরের মধ্যে গিয়ে পালিয়ে রক্ষা পায়। বাড়ির অন্যান্য লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসলে তারা পালিয়ে যায়। সাকিব ও তার বন্ধুদের এমন আচরণে তাবাসসুমের পরিবার শঙ্কিত ও আতঙ্কিত।বিষয়টি নিজ আত্মীয়-স্বজনদের সাথে আলোচনা করতে গিয়ে অভিযোগ করতে বিলম্ব হয়েছে, এমনটি অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ‘কলেজ ছাত্রীকে হুমকিধামকি ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টার বিষয়ে কলেজ ছাত্রী নিজেই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মোটরসাইকেলে ‘সাংবাদিক’ লেখা স্টিকার, চেকপোস্টে মিললো ইয়াবা
মোটরসাইকেলে ‘সাংবাদিক’ লেখা স্টিকার, চেকপোস্টে মিললো ইয়াবা

চট্টগ্রামের বাঁশখালীতে ২ হাজার ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ নুরুল আলম মুজাহিদ (৪২) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (১৯ Read more

বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা
বাধ্যতামূলক অবসরে এনবিআরের ২ কর্মকর্তা

কোনো ধরনের বৈধ উৎস ছাড়া চীন থেকে ৭২১ কোটি টাকা দেশে এনে রেমিট্যান্স হিসেবে প্রদর্শনের সুযোগ দেন কর অঞ্চল-৫ এর Read more

কুমিল্লার চৌদ্দগ্রামে লরির পেছনে ধাক্কায় চালক-হেলপার নিহত
কুমিল্লার চৌদ্দগ্রামে লরির পেছনে ধাক্কায় চালক-হেলপার নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় লরির পেছনে ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি Read more

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীরে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।আজ সোমবার রাত ১০টার পর এ ঘটনা ঘটনা। Read more

ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
ভারতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন