সারাদেশে আগামীকাল ১০ এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা ২০২৫। এবারে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩’শ ৯৯ জন।উপজেলা শিক্ষা অফিস কর্তৃক জানা গেছে, এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় এবার পুরো উপজেলায় মোট ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে প্রায় ৭৯ টির অধিক প্রতিষ্ঠানের মোট ৬ হাজার ৩’শ ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এরমাঝে, এসএসসি পরীক্ষার্থী ৭ কেন্দ্রে ৫ হাজার ২’শ ৭২ জন, দাখিল পরীক্ষার্থী ১ টি কেন্দ্রে ১ হাজার ৪৬ জন এবং এসএসসি (ভোকঃ) পরীক্ষার্থী ১টি কেন্দ্রে ৮১ জন অংশগ্রহণ করার কথা রয়েছে।কেন্দ্রগুলো হলো, মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, সরকারহাট নজরআলী রুপজান উচ্চ বিদ্যালয়, খইয়াছরা উচ্চ বিদ্যালয়, মিঠাছরা উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়, মহাজনহাট ফজলুর রহামান স্কুল, মীরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসা এবং খইয়াছরা উচ্চ বিদ্যালয় (এসএসসি ভোকঃ)।মিরসরাই উপজেলায় শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান জানান, আগামীকাল থেকে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষা শুরু হবে। এনিয়ে ৯টি কেন্দ্রে ৬ হাজার ৩’শ ৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষার আধাঘন্টা পূর্বে হলে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয়’
‘আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয়’

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড এলাকার প্রতিটি ক্লিনিক আগামী ৭ দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার Read more

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরা কেন্দ্র করে বিমানবন্দর সড়কে থাকবে ভিআইপি মুভমেন্ট। যে কারণে বিমানবন্দর Read more

কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ
কসবা বিজিবির অভিযানে ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও মঈনপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৮ কোটি টাকার ভারতীয় শাড়ি ও চশমা Read more

কিশোরগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াত
কিশোরগঞ্জে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করল জামায়াত

স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কিশোরগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার মোট Read more

চীনের উপহারের হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন
চীনের উপহারের হাসপাতাল দেবীগঞ্জে নির্মাণের দাবিতে মানববন্ধন

দীর্ঘদিনের চিকিৎসা বঞ্চনার প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে চীনের অনুদানে প্রস্তাবিত একটি হাজার শয্যার হাসপাতাল স্থাপনের দাবি তুলেছেন স্থানীয়রা। শনিবার (৩ মে) দুপুরে Read more

গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।শনিবার (১২ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন