ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী শিরিন শিলা। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় তিনি জানান, যে কান্না তিনি জীবনে আর কারো জন্যই এভাবে কাঁদেননি।শিরিন শিলা বলেন, ‘মনে হচ্ছে আমার হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। জীবনে কোনো দিনই আমি কারো জন্য এভাবে কাঁদিনি। হাদি ভাইকে আগে এতোটা চিনতাম না। উনি যখন গুলি খেলেন, তখন থেকেই ওনাকে নিয়ে জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। তাকে নিয়ে বিস্তর গবেষণা করেন। শিরিন শিলা বলেন, ‘তার বিপ্লবী কবিতা, তার বিপ্লবী যে কথাবার্তা, প্রতিটি কথায় দেশের প্রতি ভালোবাসার একটা ঘ্রাণ আছে। এরপর থেকে আমি সত্যিই সত্যি উনার ফ্যান হয়ে গেছি। উনার প্রতিটা কথা, প্রতিটা ইন্টারভিউ দেখেছি’- যোগ করে অভিনেত্রী।হাদির খুনিদের শাস্তি চেয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি নীরবে কান্না করেছি। আমি দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। উনাকে আমরা শহীদ হিসেবেই মানি। আমি চাই আল্লাহ তাকে অনেক ভালো রাখবেন। আমি চাই তাকে যারা খুন করেছে তাদের শাস্তি হবে। আল্লাহ তাকে এই দুনিয়াতেই শাস্তি দেবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাটমোহরে দুই কৃষকের বাড়ি থেকে ৮ গরু চুরি!
চাটমোহরে দুই কৃষকের বাড়ি থেকে ৮ গরু চুরি!

পাবনার চাটমোহরে এক দিনের ব্যবধানে দুই কৃষকের ৮টি গরু চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (২০ মে) দিবাগত রাতে Read more

নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা
নাগরপুরে মে দিবস উপলক্ষে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

'শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আদর্শই পথ' টাঙ্গাইলের নাগরপুরে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ Read more

২৬ আগস্ট: নামাজের সময়সূচি
২৬ আগস্ট: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ইংরেজি, ১১ ভাদ্র ১৪৩২ বাংলা, ১ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু
ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু

গুগলের ওয়েব ব্রাউজার ক্রোম কিনতে আগ্রহ প্রকাশ করেছে ইয়াহু। সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্য ভাঙতে যদি ক্রোম বিক্রিতে বাধ্য হয় Read more

দেশে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম
দেশে আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব: সাদিক কায়েম

দেশের বর্তমান রাজনৈতিক সংকট, জাতীয় সার্বভৌমত্ব এবং ইসলামপন্থি শক্তির ভবিষ্যৎ সংগ্রাম প্রসঙ্গে ‘ইসলামী বিপ্লবের’ আহ্বান জানিয়েছেন ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন