কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কী-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে অফিস ভবনের পেছন পাশের জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে নির্বাচন অফিসে আসেন জেলা প্রশাসক ইকবাল হোসেন।এ ঘটনায় সকাল ১০টার দিকে সেখানে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তিনি রুদ্ধদ্বার বৈঠকে বসেন। নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, ‘সকাল সাড়ের আটটার দিকে এ ঘটনা ঘটে। আমি তখন দুইতলায় ছিলাম। আগুন ও ধোঁয়ার গন্ধে নিচে নেমে আগুন দেখতে পাই।’জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সব তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।’কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করলাম। জেলা প্রশাসকও দেখেছেন। এখানে স্টোর রুমে একটা আগুনের ঘটনা ঘটছে। কীভাবে আগুন লেগেছে কিংবা কারা দিয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে
হাসপাতালে ভর্তি করা হবে খালেদা জিয়াকে

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তাকে ভর্তি করা হবে। বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে Read more

ফুলবাড়ীতে ‘হ্যাঙ্গা’ জাল দিয়ে মাছ ধরার হিড়িক
ফুলবাড়ীতে ‘হ্যাঙ্গা’ জাল দিয়ে মাছ ধরার হিড়িক

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গ্রাম বাংলার পুরাতন ঐতিহ্য হ্যাঙ্গা দিয়ে মাছ ধরার হিড়িক পড়েছে। সম্প্রতি সময়ে উপজেলার নাওডাঙ্গা গ্রামের একটি দোলায় মাছ Read more

৩ হামলাকারীর স্কেচ প্রকাশ করলো ভারতীয় নিরাপত্তা বাহিনী
৩ হামলাকারীর স্কেচ প্রকাশ করলো ভারতীয় নিরাপত্তা বাহিনী

ভারত নিয়ন্ত্রিত জম্মু–কাশ্মীর পেহেলগাম মঙ্গলবার (২২ এপ্রিল) পর্যটকদের ওপর ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৭ Read more

৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন
৪৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ২০৬ জন

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত অংশের (এমসিকিউ টাইপ) ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৫ হাজার Read more

যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে
যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি নেই পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাটে

আর মাত্র ১ দিন বাকি, তাই নাড়ির টানে বাড়ি ফিরতে ব্যস্ত ঘরমুখো মানুষ। পদ্মা সেতু হওয়ার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ Read more

ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ
ধামইরহাটে ১৬০ বস্তা সার বোঝাই ট্রাক্টর জব্দ

নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টায় ধামইরহাট সোনালী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন