নওগাঁর ধামইরহাট উপজেলায় সরকারি ১৬০ বস্তা স্যার বোঝাই একটি ট্রাক্টর জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) রাত ১০টায় ধামইরহাট সোনালী ব্যাংকের সামনে থেকে মেসার্স সরকার ট্রেডার্স নামক ডিলারে অবৈধ মজুত রাখার সময়ে সার বোঝাই করা ট্রাক্টর গাড়িটি আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ওইদিন রাতে পুলিশ ঘটনাস্থল থেকে সার বোঝাই ট্রাক্টরটি জব্দ করে থানা হেফাজতে নেয়।স্থানীয়রা জানান, রাতে উপজেলার পূর্ববাজার সোনালী ব্যাংকের সামনে মেসার্স সরকার ট্রেডার্স থেকে একটি সার বোঝাই ট্রাক্টর লোড করা দেখে সন্দেহ মনে হলে গাড়িটি আটক করা হয়। পরে ট্রাক্টরটি সার বোঝাই চালানের কাগজপত্র দেখতে চাইলে ড্রাইভার ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রশাসনকে খবর দিলে স্থানীয় কৃষি অফিসের সহায়তায় সার বোঝাই ট্রাক্টর জব্দ করেন থানা পুলিশ।উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের জানান, লিপি রানী সরকার নামক ডিলার এর লোকজনের সঙ্গে আমরা কথা বলেছি। ট্রাক্টরটিতে ১৩০ বস্তা ডিএপি এবং ৩০ বস্তা এমওপি সার ছিল। ডিএপি সার নওগাঁ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) নওগাঁ জেলা থেকে তারা নিয়ে এসেছেন বলে জানিয়েছে। তবে সার বিএডিসি থেকে নিয়ে এসেছে এমন কাগজপত্র এখনো দেখাতে পারেনি ডিলারের লোকজন। ডিলার কাগজপত্র না দেখাতে পারলে সরকারি মূল্যে জব্দকৃত সার কৃষকদের মাঝে বিক্রয় করে অর্থ সরকারি কোষাগারে জমা হবে। ডিলারের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, জব্দকৃত সার থানা হেফাজতে রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইনিংস হার এড়াতে শেষদিনে ভারতের দরকার ১৩৭ রান
ইনিংস হার এড়াতে শেষদিনে ভারতের দরকার ১৩৭ রান

একসময় নিশ্চিত জয় মনে হলেও চতুর্থ টেস্ট জিততে বেশ বেগ পেতে হতে পারে ইংল্যান্ডকে। ইংলিশদের জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন Read more

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আলফাডাঙ্গায় এক ব্যক্তির কারাদণ্ড
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, আলফাডাঙ্গায় এক ব্যক্তির কারাদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও ভোটারকে অবৈধভাবে প্রভাবিত করার উদ্দেশ্যে বল প্রয়োগের অপরাধে শফিকুল ইসলাম Read more

গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার
গফরগাঁওয়ে গাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছ থেকে সবুজ মিয়া (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার রসুলপুর ইউনিয়নের Read more

পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি
পদ্মার ২৮ কেজির কাতল ৫৩ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির কাতল মাছ। বিশাল এই কাতল মাছটির ওজন ২৮ কেজি, Read more

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার
সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে অভিযান: ছাত্রলীগ-যুবলীগের ৫ নেতা গ্রেফতার

স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আমলের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের রাজধানী ঢাকার গুলশান এলাকার বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের ৫ Read more

বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গেল দু'দিন ধরে ভোলার অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। থেমে থেমে বৃষ্টি হওয়ার সাথে বইছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন