বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নারী নেত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করার হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় সুয়ান আল তালুকদার (২৪) নামে এক যুবককে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছেন ধর্ষনের শিকার ভুক্তভোগী তরুণী।মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের এক নারী থানায় ধর্ষনের অভিযোগ তুলে এক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে এখনও ওই মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযুক্তকে গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।’মামলায় অভিযুক্ত আসামি সুয়ান আল তালুকদার বরিশাল নগরের কাউনিয়া থানাধীন মনষা বাড়ি তালুকদার ভিলার বাসিন্দা জাহাঙ্গীর তালুকদারের ছেলে।মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কমিটির একজন নেত্রী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার সাথে অভিযুক্ত সুয়ানের পরিচয় হয়। যেখান থেকে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মামলায় অভিযুক্ত যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে।এছাড়া গত ১১ অক্টোবর বরিশাল শহরের সদরোডস্থ একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় বাদীকে ধর্ষণ করে। পরবর্তীতে বিবাহের জন্য চাপ দিলে সুয়ান বাদীকে ঘোরাতে থাকে। পরবর্তীতে বিয়ের কথা বলে গত ১৭ ডিসেম্বর বেলা ১২ টায় বাদীকে নবগ্রাম রোডে নিয়ে যায় সুয়ান এবং জানায় সে বিয়ে করবে না।মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, অভিযুক্ত সুয়ান হত্যার উদ্দেশ্যে তার মোটরসাইকেলের হেলমেট দিয়ে বাদীর মাথায় আঘাত করে, তবে বাদী মাথা সরিয়ে নিলে সে আঘাত মুখে লাগে এবং রক্তাক্ত জখম হয়। উল্লেখ্য, বিভিন্ন আন্দোলনে বরিশালে সক্রিয় ভূমিকায় ছিলেন সুয়ান। তার বিরুদ্ধে ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ উঠলে গত আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তারও করে। তবে কিছুদিনের মধ্যে জামিনে বের হন। ওইসময় সুয়ান নিজেকে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি দাবি করেন।যদিও দীর্ঘদিন পরে মামলার বাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সুয়ানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন যা গত ১৮ ডিসেম্বর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরে। এর প্রেক্ষিতে সুয়ানও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যি লখিত আকারে তুলে ধরেন। তবে ওই দিনই সুয়ানের বিরুদ্ধে বাদীর দায়েরকৃত মামলাটি আমলে নেয় পুলিশ।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট
ইরানে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া: রেড ক্রিসেন্ট

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় বিধ্বস্ত ইরানে মানবিক সহায়তা হিসেবে ৩০০ মেট্রিক টন ওষুধ পাঠিয়েছে রাশিয়া। ইরানের রেড ক্রিসেন্ট Read more

দেশে করোনায় আরও একজনের মৃত্যু
দেশে করোনায় আরও একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও ৩ জনের শরীরে ভাইরাসটি Read more

লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার
লামায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকা উদ্ধার

পার্বত্য বান্দরবানের লামায় আবুল খায়ের টোব্যাকো কোম্পানির তামাক ক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত টাকার একাংশ উদ্ধার করতে সক্ষম হয়েছে Read more

শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত, বলছে হিউমান রাইটস ওয়াচ
শয়ে শয়ে মুসলমানকে বেআইনিভাবে বাংলাদেশে তাড়াচ্ছে ভারত, বলছে হিউমান রাইটস ওয়াচ

ভারত থেকে যেভাবে বাংলাভাষী মুসলমানদের পরিচয় যাচাইয়ের নামে হেনস্থা করে বাংলাদেশে 'পুশ-ইন' করে দেওয়া হচ্ছে, তা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন Read more

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। অনিয়মিত, মানোন্নয়নে ২০২৬ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ২০২৫ খ্রিষ্টাব্দের পুনর্বিন্যাসকৃত Read more

স্ত্রীকে হত্যা, প্রতিশোধে স্বামীর ঘরে আগুন দিল জনতা
স্ত্রীকে হত্যা, প্রতিশোধে স্বামীর ঘরে আগুন দিল জনতা

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত স্বামীর দুটি বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন