গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে স্ত্রীকে নির্মমভাবে হত্যার অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্ত স্বামীর দুটি বসতঘরে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সকালে।নিহতের নাম সুইটি আক্তার নিশি (২০)। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। স্বামী নুরুল ইসলাম (৩৫) বরমী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান মৃধার ছেলে।পরিবার সূত্রে জানা যায়, দেড় বছর আগে সুইটির সঙ্গে নুরুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই শুরু হয় পারিবারিক কলহ ও নির্যাতনের পর্ব। স্বজনদের অভিযোগ, নুরুল একজন মাদকাসক্ত এবং স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এসব কারণে সুইটির ওপর চলতো শারীরিক নির্যাতন।বুধবার (৬ আগস্ট) রাত ১০টার দিকে হঠাৎ করে বিয়ের ঘটক নাজমুল সুইটির মৃত্যুর খবর দেন। খবর শুনে আত্মীয়স্বজনরা ছুটে গিয়ে সুইটির মরদেহ দেখতে পান এবং দ্রুত পুলিশকে অবহিত করেন।শ্রীপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় অভিযুক্তের মা জোবেদা খাতুনকে আটক করা হলেও, নুরুল ইসলাম তখন থেকেই পলাতক।ঘটনার খবর ছড়িয়ে পড়লে ভোরের দিকে উত্তেজিত গ্রামবাসী নুরুল ইসলামের দুটি ঘরে আগুন লাগিয়ে দেয়। অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে এবং অন্তত আটটি কক্ষসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়।মাওনা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. হুমায়ুন কবির জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।এ বিষয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর জানান, মরদেহে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
চট্টগ্রামে চুরির অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে এলাকায় চুরির অপবাদে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নোমান ও Read more

ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রীপুরে স্কুলছাত্র খুন
ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রীপুরে স্কুলছাত্র খুন

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে জয় (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লোহাগাছ Read more

লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা
লাল-সবুজের বাসে সংবর্ধনাস্থলে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল-সবুজ বাসে করে ৩০০ ফিট এলাকার গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশ্যে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। Read more

ব্রীজ থাকলেও নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ চরমে 
ব্রীজ থাকলেও নেই সংযোগ সড়ক, জনদুর্ভোগ চরমে 

এক যুগেরও বেশি সময় ধরে ব্রীজের সংযোগ সড়ক না থাকায় চরম জনদুর্ভোগে পড়েছে ময়মনসিংহ ফুলপুরে হাজার হাজার মানুষ।জানা গেছে, উপজেলার Read more

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের জরিমানা ৪০ হাজার টাকা
চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের জরিমানা ৪০ হাজার টাকা

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়েছেন। অভিযানে এক Read more

ইরানের নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
ইরানের নৌ-কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

হরমুজ প্রণালিতে ইরানি অবরোধ কার্যকর রাখার দায়িত্বে থাকা নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বিভিন্ন ইসরায়েলি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন