রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে দুই গরুচোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে স্থানীয় জনতা।আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর লালগোলা গ্রামের মো. মিলন মোল্লা (৩৮) ও দুলাল মিয়া (৪২)।স্থানীয়রা জানান, সোমবার দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তারা গরুচুরির কথা স্বীকার করলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।আটককৃত মিলন মোল্লা জানান, “তারা ৮ জনের একটি চোরের দল গত সপ্তাহে মানিকগঞ্জের দৌলতপুর থেকে ৪টি গরু চুরি করে ট্রলার যোগে দৌলতদিয়ায় এনে গাজী কসাইয়ের ছেলে চুন্নু কসাইয়ের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে। এসময় চুন্নু তাদেরকে ১ লাখ বিশ হাজার টাকা নগদ দেয় এবং ৩০ হাজার টাকা বাকি রাখে। বাকি টাকা নিতে এসে তারা স্থানীয়দের কাছে ধরা পড়ে।”এ ব্যাপারে অভিযুক্ত দৌলতদিয়ার গাজী কসাই ও তার ছেলে চুন্নুর সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। এসময় তাদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই সাথে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”দৌলতদিয়ায় জনতার হাতে দুই গরুচোর আটকরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে দুই গরুচোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকা থেকে তাদেরকে আটক করে স্থানীয় জনতা।আটককৃতরা হলো- মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চর লালগোলা গ্রামের মো. মিলন মোল্লা (৩৮) ও দুলাল মিয়া (৪২)।স্থানীয়রা জানান, সোমবার দুপুরে দৌলতদিয়া মাংস বাজার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে তারা গরুচুরির কথা স্বীকার করলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।আটককৃত মিলন মোল্লা জানান, “তারা ৮ জনের একটি চোরের দল গত সপ্তাহে মানিকগঞ্জের দৌলতপুর থেকে ৪টি গরু চুরি করে ট্রলার যোগে দৌলতদিয়ায় এনে গাজী কসাইয়ের ছেলে চুন্নু কসাইয়ের কাছে দেড় লাখ টাকায় বিক্রি করে। এসময় চুন্নু তাদেরকে ১ লাখ বিশ হাজার টাকা নগদ দেয় এবং ৩০ হাজার টাকা বাকি রাখে। বাকি টাকা নিতে এসে তারা স্থানীয়দের কাছে ধরা পড়ে।”এ ব্যাপারে অভিযুক্ত দৌলতদিয়ার গাজী কসাই ও তার ছেলে চুন্নুর সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি। এসময় তাদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, “আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই সাথে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহিপুর নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
মহিপুর নদীতে ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ

পটুয়াখালীর মহিপুরে বড়ইতলা নদীতে ভেসে এসেছে অজ্ঞাত (৩৫) যুবকের মরদেহ। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১ টায় ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামের বড়ইতলা Read more

কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

মিরপুরে সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ির মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের গ্রাম পোড়াদহের আখের মোড়ে Read more

বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বিরামপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের বিরামপুরে লিচুবাহী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার Read more

আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার
আসাম বাংলাদেশের অংশ হয়ে যাবে, শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা বাড়তে থাকলে রাজ্যটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার Read more

সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে চারপাশের Read more

উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি
উখিয়ায় ৬ বছরেও ফোর মার্ডার মামলায় নেই অগ্রগতি

কক্সবাজারের উখিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডগুলোর একটি ছিল আলোচিত 'ফোর মার্ডার' ঘটনা। ২০১৯ সালে রাতে একসঙ্গে চারজনকে হত্যা করে দুষ্কৃতিকারীরা। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন