যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন জোহরান কোয়ামে মামদানি। শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন তিনি।মঙ্গলবার তরুণ বামপন্থি জোহরান মামদানিকে নিউ ইয়র্কবাসী তাদের পরবর্তী মেয়র হিসেবে নির্বাচিত করেছে। নিজের বিজয়ের পর প্রথম প্রকাশ্য ভাষণে মামদানি বলেছেন, নিউ ইয়র্কের ভোটাররা পরিবর্তন আনতে একটি ‘নতুন ধরণের রাজনীতির’ ইঙ্গিত দিয়েছেন।মামদানি বলেন, ‘বন্ধুরা, আমরা একটি রাজনৈতিক বংশকে পরাজিত করেছি। আমি অ্যান্ড্রু কুয়োমোকে ব্যক্তিগত জীবনের জন্য শুভকামনা জানাই। তবে আমরা এমন এক রাজনীতির পাতা উল্টাতে যাচ্ছি যা অল্প কিছু মানুষের জন্য ছিল, সবার জন্য নয়।’তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্কের নতুন প্রজন্মকে ধন্যবাদ। আমরা তোমাদের জন্য লড়ব, কারণ আমরা তোমাদেরই অংশ। এই শহর এখন ঠিকমতো শ্বাস নিচ্ছে, আমরা অনেক দিন ধরে নিঃশ্বাস আটকে রেখেছিলাম।’নবনির্বাচিত মেয়র বলেন, ‘নিউইয়র্ক থাকবে অভিবাসীদের শহর- এমন একটি শহর যা অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের শ্রমে চালিত এবং আজ থেকে অভিবাসীর হাতেই পরিচালিত। আমরা যাদের ভালোবাসি, তাদের জন্য রুখে দাঁড়ানোকেই বিশ্বাস করি। তুমি যদি একজন অভিবাসী হও, ট্রান্স কমিউনিটির সদস্য হও, কৃষ্ণাঙ্গ নারী হও যাদের ডোনাল্ড ট্রাম্প ফেডারেল চাকরি থেকে বরখাস্ত করেছেন, কিংবা এমন একক মা হও যিনি এখনও খাবারের খরচের অপেক্ষায় সংগ্রাম করছেন; তোমার সেসব সংগ্রাম আমাদেরও সংগ্রাম।’‘আমি তরুণ এবং আমি একজন মুসলিম। মুসলমান হওয়ার জন্য আমি কখনও ক্ষমা চাইব না। আমি তোমাদের সন্তান হতে পেরে গর্বিত’- যোগ করেন মামদানি।ইসলামবিদ্বেষ ছড়িয়ে দিয়ে নিউ ইয়র্কে নির্বাচন জেতা সম্ভব না, এমনটাও বলেছেন তিনি।সবশেষে মামদানি বলেন, ‘নিউ ইয়র্ক হবে এই রাজনৈতিক অন্ধকারের মধ্যে এক আলো। আমরা অক্লান্ত পরিশ্রম করব যেন সেই আলো আবার জ্বলে ওঠে। এখানে নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শনিবার (১ নভেম্বর)সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য Read more

বিরামপুরে জাল নোটসহ আটক ২
বিরামপুরে জাল নোটসহ আটক ২

দিনাজপুরের বিরামপুরে জাল নোটসহ আবির হোসেন (২২) ও আব্দুল্লাহ (৩২)  নামে দুই জনকে আটক করেছে পুলিশ।রবিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭ Read more

পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন
পূজার ছুটিতে পূর্বাঞ্চলে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন

যাত্রীদের বাড়তি চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৪ জোড়া Read more

হেলিকপ্টারে চড়িয়ে বৃদ্ধ চাচার স্বপ্ন পূরণ করলেন ভাতিজা
হেলিকপ্টারে চড়িয়ে বৃদ্ধ চাচার স্বপ্ন পূরণ করলেন ভাতিজা

বৃদ্ধ চাচার স্বপ্ন ছিল জীবনে একবার হলেও হেলিকপ্টারে চড়বেন। আর সেই স্বপ্নের কথা ভাতিজাকে জানালেন চাচা। সেই স্বপ্ন পূরণ করলেন Read more

১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান
১৭ জানুয়ারি কক্সবাজার, ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফর করবেন তারেক রহমান

আগামী ১৭ জানুয়ারী সকালে কক্সবাজার এবং ১৮ জানুয়ারি চট্টগ্রাম সফরে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিএনপির Read more

নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত
নবাবগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে এবং পুরনো খেলাকে ফিরিয়ে আনতে দিনাজপুরের নবাবগঞ্জে চকদলু নারায়ণপুর গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন