জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা আড়াইটায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহিদ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।একই সঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।এর আগে আজ সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছেছে। সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এর আগে একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিট) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ নম্বর গেট দিয়ে হাদির মরদেহ বের হবে। এজন্য পুরো বিমানবন্দর এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের বাইরে এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের ২দিনের কর্মসূচি ঘোষণা
জামায়াতের ২দিনের কর্মসূচি ঘোষণা

পাঁচ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ২ দিনের কর্মসূচির মধ্যে শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল ও রোববার (১২ অক্টোবর) সব জেলা প্রশাসকের Read more

নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের হাতে ২ মাদক কারবারি আটক
নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ র‍্যাবের হাতে ২ মাদক কারবারি আটক

নরসিংদীর মাধবদীতে ১৯৭ বোতল ফেনসিডিল সহ দুই মাদক কারবারি র‍্যাবের হাতে আটক হয়েছে। শনিবার (০৩ মে) দুপুরে র‍্যাব-১১, নরসিংদী ক্যাম্পের কোম্পানি Read more

ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত
ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্ত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ শর্তসাপেক্ষে রফতানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য Read more

টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…
টিকটকে পরিচয়, মাজার ছুঁয়ে বিয়ে, গর্ভপাত, অতঃপর…

প্রথম স্বামীর সাথে বিচ্ছেদের পরে একমাত্র মেয়েকে (০৮) নিয়ে একাই থাকতেন চম্পা। অভাবের সংসারের গ্লানি টানছিলেন শ্রমিকের কাজ করে। খানিক Read more

চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া
চাকরি দিচ্ছে ব্যাংক এশিয়া

ব্যাংক এশিয়া পিএলসিতে ‘অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (জেও-এসও)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫
ধামরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে ৫

ঢাকার ধামরাইয়ে সাবু (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার শ্বশুর ও শালাসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন