ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ দেশে এসে পৌঁছেছে। সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া কথা ছিল। তবে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাদির মরাদেহ নেওয়া হবে। পরে কবি নজরুলের পাশে সমাহিত করা হবে তাকে।শুক্রবার (১৯ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ‘শহীদ ওসমান হাদিকে বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগার এর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। সেখানে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকিলাব মঞ্চের কর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবে।’পোস্টে আরও বলা হয়, ‘পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুল এর পাশে সমাহিত করার এবং মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার প্রেক্ষিতে আজকের পরিবর্তে আগামীকাল মিছিলসহ ভাইকে সেন্ট্রাল মসজিদে আনা হবে।’শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখার অনুরোধ জানিয়ে পোস্টে বলা হয়, ‘ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন যেন কোনো গোষ্ঠি অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তিমিত করতে না পারে একই সঙ্গে সহিংসতা করার সুযোগ ও না পায়। মরদেহ দেখার কোনো সুযোগ থাকবেনা। সকলের নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে।’ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৫৮৫ ঢাকায় পৌঁছেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে একই দিন সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টার পর) ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ
মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থীরা মধ্যরাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ৭ দফা দাবির বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। তাদের অভিযোগ, ডিপ্লোমা Read more

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর  কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে Read more

ফেনীসহ দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা
ফেনীসহ দেশের ৬ জেলায় বন্যার শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন নদীর পানি বাড়ছে। ফলে ফেনীসহ দেশের ছয় Read more

পাকুন্দিয়ায় প্রবাসী হত্যায় জড়িত আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা
পাকুন্দিয়ায় প্রবাসী হত্যায় জড়িত আসামিকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রবাসী হাবিবউল্লাহ হত্যায় জড়িত থাকার অভিযোগে হেলাল উদ্দিনকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার (২১ জুন) Read more

আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির
আমাদের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে: নাছির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও প্রশাসনে এখনও ছাত্রলীগের দোসর ও ফ্যাসিস্টরা রয়ে গেছে বলে দাবি করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন