সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির গুলিতে আলমাস উদ্দিন (২৩) নামে এক  যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া কান্দিরমুখ মসজিদের দক্ষিণে তাজ উদ্দিনের বাড়ির পাশে চতুল-লালাখাল রোডের উপর ঘটনা ঘটে। নিহত যুবকের চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। তিনি সুপারি বহনকারী একটি গাড়ির শ্রমিক ছিলেন।যুবক নিহতের ব্যাপারে বিজিবি দাবি করছে, নিহত আলমাস চোরাকারবারের সঙ্গে জড়িত। তবে আলমাসের পরিবারের দাবি- আলমাস চোরাকারবারি নন।এ ঘটনার পর বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি দাবি করে, চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপর হামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিজিবি সদস্যরা ৪-৫ রাউন্ড ফাঁকা ছুঁড়ে এতে হামলাকারীদের আক্রমণে একজন বিজিবি সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ সুইরঘাট বিওপির ৪ জন বিজিবি সদস্য দুইটি মোটর সাইকেলযোগে টহল দেওয়ার সময় পঁচা সুপারি বহনকারী একটি পিকআপকে ধাওয়া দেন। এক পর্য়ায়ে পিকআপের পেছন থেকে গুলি ছুঁড়েন বিজিবির সদস্যরা। এতে পিকআপের উপরে শ্রমিক আলমাস গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিজিবিকে ঘেরাও করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে।জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মো. বদরুজ্জামান বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে পিকআপ ভ্যানের একজন শ্রমিকের মুত্যু হয়েছে। চোরাকারবারি সন্দেহে বিজিবি সদস্যরা গুলি করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি
বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চ পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ রবিবার Read more

গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার
গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

ঝালকাঠিতে পাওনা টাকা আদায়ের জন্য অসহায় এক নারীর গরু নিয়ে যাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) Read more

বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ
বাংলাদেশের আর্থিক খাতে স্বচ্ছতা আনতে যুক্তরাষ্ট্রের ৮ পরামর্শ

বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা আনতে ৮টি পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট Read more

সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের গ্রেফতার ও বিচারের দাবীতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ Read more

ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন
ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ১০ লাখ টাকার নতুন ট্রাস্ট ফান্ড গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ‘ড. এ এইচ এম করিম ও Read more

গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার
গোলাপগঞ্জে ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেফতার

গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হানিফ খাঁনকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন