রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলোর প্রধান কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, আগুন লাগার পর প্রায় এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।এর আগে, প্রত্যক্ষদর্শীরা জানান এদিন রাতে বিক্ষুব্ধ জনতা শাহবাগের দিক থেকে মিছিল নিয়ে প্রথম আলো কার্যালয়ে সামনে উপস্থিত হন। এ সময় তারা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। এক পর্যায়ে কিছু লোকজন অফিসের ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এছাড়া কার্যালয়ের সামনে অগ্নিসংযোগও করেন। একই সময়ে ডেইলি স্টার ভবনেও হামলার ঘটনা ঘটে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উন্নয়ন ফেরাতে বরিশালের রাজপথে সেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন
উন্নয়ন ফেরাতে বরিশালের রাজপথে সেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

চীনের দেওয়া এক হাজার শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল বরিশাল বিভাগে স্থাপনের দাবীতে গণ-স্বাক্ষর সংগ্রহ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২ এপ্রিল) Read more

আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী
আফ্রিকানরা খাবার ছুঁড়ে দিত, কুকুরের মতো কাড়াকাড়ি করে খেতাম: প্রবাসী ইয়াকুব আলী

একটানা দেড় মাস গোসল করতে পারেননি। খাবার তো দূরের কথা, টয়লেটের পানিও ছিল না। দিনের পর দিন কক্ষের মেঝেতে পড়ে Read more

জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার
জামালপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় আট বছর বয়সের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মো. খোরশেদ Read more

পেট্রোল আগুনে দগ্ধ হয়ে বাউফলে জামায়াত নেতার মৃত্যু  
পেট্রোল আগুনে দগ্ধ হয়ে বাউফলে জামায়াত নেতার মৃত্যু  

পটুয়াখালীর বাউফলে পেট্রোলের আগুনে ঝলসে যাওয়া জামায়াত নেতা মো. নাসির উদ্দিন (৫২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। রোববার (২৭ এপ্রিল) Read more

নদের স্রোতে ভেসে এলে মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে
নদের স্রোতে ভেসে এলে মৃত গন্ডার, হাড়গোড় যাবে জাদুঘরে

ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে। এরই মধ্যে বুধবার (৮ অক্টোবর) সকালে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার দুধকুমার নদে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন