জামালপুর সদর উপজেলার চর যথার্থপুর এলাকায় আট বছর বয়সের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার মো. খোরশেদ আলমের (৪৫) ছেলে ইমরানের (২০) বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। নির্যাতনের শিকার শিশুটি একই এলাকার সিদ্দিক আলীর মেয়ে। এই ঘটনায় অভিযুক্তকে বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় গ্রেফতার করেছে পুলিশ।শিশুটির মা শিল্পী বেগম জানায়, গতকাল দুপুরে তার আট বছর বয়সী মেয়ে অভিযুক্ত ইমরানের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় তার মেয়ের নিকট থেকে আরবি হয়ফ লিখে নেওয়ার কথা বলে তাকে কক্ষে নিয়ে যায়। এ সময় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং এই ঘটনা কাউকে জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে নির্যাতনের শিকার শিশুটি বিষয়টি তার পরিবারকে বললে পরিবারের লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।শিশুটির চাচা কালু বলেন, ‘সাংবাদিক ও প্রশাসন হলো জনগণের বন্ধু। কখন প্রশাসন যদি আমার ভাইয়ের মেয়ে ধর্ষকের সঠিক বিচার না করে, তাহলে আমাদের মতো গরিব মানুষের কষ্ট দেখার কেউ নেই।’এই বিষয়ে অভিযুক্ত ইমরানের মা রোকেয়া বেগম বলেন, ‘আমার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমার ছেলে যদি অপরাধ করে, তাহলে আইন তাকে শাস্তি দিবে; এতে আমাদের কোন কথা নেই।’এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘ধর্ষণের শিকার শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে আজ সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প
মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্ক সিটির মেয়রপ্রার্থী জোহরান মামদানিকে গ্রেফতারের হুমকি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মঙ্গলবার (০১ জুলাই) ফ্লোরিডার একটি ডিটেনশন সেন্টারে এক Read more

১৪ জুলাই থেকেই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়: নাহিদ ইসলাম
১৪ জুলাই থেকেই আন্দোলন রাজনৈতিক রূপ নেয়: নাহিদ ইসলাম

গত বছরের ১৪ জুলাই রাত থেকে কোটা সংস্কার আন্দোলন থেকে রাজনৈতিক আন্দোলনে রূপ নেয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) Read more

মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার
মিরপুরে ব্যবসায়ীর বাড়িতে স্বর্ণ ও টাকা চুরি, ভোলায় তিনজন গ্রেফতার

রাজধানী ঢাকার মিরপুরের দারুসসালাম এলাকায় এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১০৫ ভরি সোনা ও ব্যবসার জন্য রাখা ৩২ লক্ষ টাকা চুরির Read more

আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকি দিল ইরান

দেশজুড়ে চলমান বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান মার্কিন সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে Read more

দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আ.লীগ নেতা মাসুম গ্রেফতার
দেশত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আ.লীগ নেতা মাসুম গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন