পাবনার চাটমোহরে কৃষকদল নেতা কর্তৃক ভেজাল দুধ তৈরি করে সরবরাহের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা দেওয়ার পরে এবার তাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) রাতে চাটমোহর উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিটন বিশ্বাস এবং সদস্য সচিব আজাদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. মমিন হোসেনকে সাময়িক বহিস্কার করা হলো।প্রসঙ্গত, উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়ীয়া গ্রামের আজিজুল প্রামাণিকের ছেলে এবং বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. মমিন হোসেনের দুধের মিলে ১৮ আগস্ট চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী অভিযান পরিচালনা করে ৭০০ লিটার ভেজাল দুধ জব্দ করেন। সে সময় মিলের মালিক মমিন হোসেন পালিয়ে যায়।অভিযানকালে কারখানা থেকে ভেজাল দুধ ছাড়াও কেমিক্যাল, জেলি, ডিটারজেন্ট গুড়া, নিম্নমানের তেল, ব্লেন্ডার মেশিন, গ্যাস সিলিন্ডার ও গ্যাসের চুলা উদ্ধার করা হয়। ২০ আগস্ট সকালে দ্বিতীয় দফা অভিযান পরিচালনা করে ইউএনও মুসা নাসের চৌধুরী ভোক্তা সংরক্ষণ আইনে অভিযুক্ত কৃষকদল নেতা মমিন হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন।এদিকে এলাকাবাসী ভেজাল দুধ তৈরীর মূলহোতা মমিন হোসেনকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ড্রোন-বিমান তৈরি করা বাঁশখালীর সেই আশির উদ্দিনের পাশে তারেক রহমান
ড্রোন-বিমান তৈরি করা বাঁশখালীর সেই আশির উদ্দিনের পাশে তারেক রহমান

চট্টগ্রামের বাঁশখালীতে ব্যক্তিগত উদ্যোগে ‘ড্রোন’ বানিয়ে দেশব্যাপী সাড়া জাগানো মো. আশির উদ্দিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি Read more

চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও অনুষ্ঠিত হয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফ্রিল্যান্সিং ব্যাচের লিখিত পরীক্ষা।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) Read more

সাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা
সাকিলকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে সহযোদ্ধারা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের ১০ দিন পর নেপাল থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের কৃতী সন্তান পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। Read more

ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে বজ্রপাতে আব্দুস সাত্তার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকাল ৪ টায় উপজেলার সিংহেশ্বর  ইউনিয়নের মাইজপাড়া Read more

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, বিকল্প লাইন থাকায় চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের বগি লাইনচ্যুত, বিকল্প লাইন থাকায় চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়ার তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় তিতাস কমিউটার ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে চট্টগ্রাম ও সিলেটগামী ট্রেন Read more

শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি
শিক্ষানবিশ ৯৬ এএসপির বদলি

শিক্ষানবিশ ৯৬ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) ৬ মাসের বাস্তব প্রশিক্ষণের জন্য দেশের বিভিন্ন ইউনিট ও জেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন