আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ। দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে অতিরিক্ত সিসা পাওয়া গেছে, যা শিশুদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ কারণে বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু এবং জিডিপির ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হয়। সিসা দূষণ নিয়ন্ত্রণে ভোগ্যপণ্যে মান নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ ও কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।’বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ-এর উদ্যোগে এবং ইউনিসেফের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে র‌্যালি নিয়ে বেলসপার্কে গিয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালান জলবায়ু যোদ্ধারা।কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তাদের হাতে ছিল সিসা দূষণবিরোধী ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে।কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী সোহেল মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দিন সরদার, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশের সভাপতিত্ব করেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।প্রসঙ্গত: জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর উদ্যোগে প্রতিবছর অক্টোবর মাসে বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’। এ বছরের প্রতিপাদ্য ছিল—“No Safe Level: Act Now to End Lead Exposure.”ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

 আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আযহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিবারের মতো এবারও ঈদের Read more

মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার
মাদ্রাসার শিক্ষার্থীরা বিজ্ঞানে সেরা হলে বাংলাদেশ বিশ্বে সেরা হবে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, ‘মাদ্রাসায় আইসিটি শিক্ষকের দাবীটি যৌক্তিক। তবে যেদিন আমরা শুনব কওমী এবং আলীয়া মাদ্রাসার Read more

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে অভিষেক

বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের পর এবার তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে আইসিসির ব্যাটারদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন অভিষেক শর্মা। এছাড়া Read more

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে
সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম কারাগারে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় পুলিশের সাবেক উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম নাহিদুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শনিবার (১৩ সেপ্টেম্বর) তদন্ত Read more

রাজধানী থেকে সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫
রাজধানী থেকে সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

রাজধানী থেকে নওগাঁ-৬ আসনের সাবেক এমপি মো. ওমর ফারুক সুমনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার Read more

কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক
কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য আটক

কিশোরগঞ্জ এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের যাত্রীদের ধরে নিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় মোঃ আলমগীর খা (৩৪) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন