বাংলাদেশের অভ্যন্তরে গুলি চালিয়েছে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। এতে হুজাইফা সুলতানা আফনান নামে এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আদিল নামে আরও এক যুবক আহত হয়েছেন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।আজ রবিবার (১১ জানুয়ারি) সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ৬৪ বিজিবির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। সেইসঙ্গে টহল জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলি করতে করতে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় এক শিশু ও এক যুবক। পরে হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিতে এক শিশু নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে। এর আগে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নাফ নদীর হোয়াইক্যং অংশে মাছ ধরার সময় মো. আলমগীর (৩০) নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি
ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান, টাঙ্গাইলে ব্যাপক প্রস্তুতি

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমবারের মতো আগামী ১১ জানুয়ারি Read more

নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত
নবীনগরে ছিনতাইয়ের জেরে মারধর, সাংবাদিক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছিনতাইয়ের ঘটনার জেরে মারধরের শিকার হয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার (৪৫) মৃত্যুবরণ করেছেন। বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার Read more

ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা
ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে দখলদার ইসরায়েলের জাহাজ। বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার (১ অক্টোবর) Read more

সরকার নির্ধারিত দামে এবারো বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া
সরকার নির্ধারিত দামে এবারো বিক্রি না হওয়ার অভিযোগ, রাস্তায় পড়ে ছিল কাঁচা চামড়া

একটি মসজিদের খাদেম জানালেন, আসরের নামাজের সময় একটা পার্টি এসে সাতশো সত্তর টাকা করে দিতে চাইলো, সন্ধ্যার পর সেই চামড়া Read more

ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার
ঘরের আড়া থেকে যুবকের লাশ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসতঘরের আড়ায় ফাঁস লাগানো রুম্মান হোসেন (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।বুধবার (২০ আগস্ট) Read more

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু
ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানে বৈঠক শুরু

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট। গত ২৮ ফেব্রুয়ারি হামলা শুরু হওয়ার পর থেকে কঠোর হস্তে পালটা জবাব দিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন