আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার এই প্রত্যাবর্তনকে বিশেষভাবে অভ্যর্থনা জানাতে চায় বিএনপি। এজন্য চলছে অভ্যর্থনার স্থান যাচাই-বাছাইয়ের কাজ।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।     তিনি জানান, ‘তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে অভ্যর্থনা টিমের সদস্য ও নিরাপত্তা প্রধানকে নিয়ে বিমানবন্দরে বৈঠক হয়েছে। মূলত তিনি বিমানবন্দর থেকে এভারকেয়ার হাসপাতালে কীভাবে আসবেন সে বিষয়ে কথা হয়েছে।’ এছাড়া পুরো সড়কপথের নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে সরকারের সঙ্গেও বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, ‘এখন অভ্যর্থনার জায়গাগুলো যাচাই-বাছাই চলছে।’ এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘সমাবেশ করতে গেলে যে উপস্থিতি হবে, সেটা হবে ঐতিহাসিক। সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমিটির সদস্যরা আপ্রাণ কাজ করছেন।’ সূত্রে জানা যায়, লন্ডন সময় ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশে বিমানের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখতে পারেন ১৭ বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই
রাজধানীতে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

ঢাকার মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল Read more

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল
ইরানকে কঠোর হুঁশিয়ারি দিল ইসরাইল

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। তিনি বলেন, ইরান যেন তার পারমাণবিক Read more

আখাউড়ায় বিজিবির জমি দখলের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ
আখাউড়ায় বিজিবির জমি দখলের অভিযোগ, নির্মাণ কাজ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জমি দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় Read more

জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা
জামালপুরে অটোভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন বৃদ্ধা

জামালপুরের বকশীগঞ্জে ব্যাটারি চালিত অটোভ্যানে করে যাওয়ার পথে ইঞ্জিন চালিত ভটভটির সঙ্গে সংঘর্ষে সাহারা ভানু (৬২) নামের এক বৃদ্ধার মৃত্যু Read more

হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু
হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে ইমামের মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুরে কাঁঠাল গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৫০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার Read more

জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ
জুলাই শহীদ ও আহতদের সন্তানদের অবৈতনিক শিক্ষার নির্দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন