ঢাকার মিরপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ২২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। গুলিতে মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ মাহমুদুলের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে। তিনি মিরপুর ৬ নম্বর সেকশনের ৪ নম্বর লেনে পরিবার নিয়ে বসবাস করেন। মাহমুদুল গণমাধ্যমকে বলেন, সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চক্করে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলাম। এ সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছেলে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত আমার পথ রোধ করেন। আমার সঙ্গে থাকা টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় কোমরের বাম পাশে গুলি করেন। পরে আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যান। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়।স্বজনরা জানান, আহত ব্যবসায়ীর কাছ থেকে তারা ২২ লাখ টাকা নিয়ে গেছেন।মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, দুর্বৃত্তদের গুলিতে এক ব্যবসায়ী আহত হওয়ার কথা শুনে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করার চেষ্টা চলছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে আমাদের কোনও সংশ্লিষ্টতা নেই: ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী দাবি করেছেন, তিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজেদের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও রকম সংশ্লিষ্টতা নেই। মঙ্গলবার Read more

প্রথম আইসিসি ট্রফি খেলা জাতীয় দলের ক্রিকেটার মীর বেলাল আর নেই
প্রথম আইসিসি ট্রফি খেলা জাতীয় দলের ক্রিকেটার মীর বেলাল আর নেই

প্রথম আইসিসি ট্রফি খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেন (বেলাল) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

মাগুরার বহুল আলোচিত ৮ বছর বয়সী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) সকাল ১০ Read more

হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী
হজ ফ্লাইট শুরু আজ, ঢাকা ছাড়বেন ৪১৯ হজযাত্রী

পবিত্র হজের ফ্লাইট শুরু হচ্ছে আজ রাত সোয়া ২টা থেকে। এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি মুসল্লি সৌদি আরবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন