ভোলার বোরহানউদ্দিনে বৈদ্যুতিক মটর দিয়ে সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ নুরনবী (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামে এ ঘটনা ঘটে। ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এ তথ্য নিশ্চিত করেন। মৃত নুরনবী ওই গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।নুরনবীর ভাই বাবুল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে মাঠের কাছের একটি ডোবা থেকে সেচ দিয়ে মাছ ধরতে যান নুরনবী। সেখানে সেচ করার জন্য বৈদ্যুতিক মটর স্থাপন করে তাতে লাইন দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ইখা 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২
যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক ২

যশোর সীমান্তে অভিযান চালিয়ে দুই দিনে চোরাচালানী মালামালসহ একজন ভারতীয় ও একজন স্থানীয় চোরাচালানীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) Read more

দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা
দল ব্যবস্থা নিলেও আমি স্বতন্ত্র নির্বাচন করব: রুমিন ফারহানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি Read more

তানজিদ তামিমের ফিফটির পরও কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ
তানজিদ তামিমের ফিফটির পরও কোনোরকমে দেড়শ ছুঁয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ শুরু করেছে বাংলাদেশ। একাদশে সাইফ হাসান শুরুটা জমাতে না পারলেও অন্যপ্রান্তে ব্যাট হাতে Read more

রাবিতে ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ
রাবিতে ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে কর্মরত এক ফিজিওথেরাপিস্টকে মারধর ও বিবস্ত্র করার অভিযোগ উঠেছে একদল বহিরাগতের বিরুদ্ধে। বুধবার (৩০ জুলাই) Read more

কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১
কক্সবাজার উত্তাল সাগরে নেমে ভেসে গেল ৩ শিক্ষার্থী, উদ্ধার ১

কক্সবাজারের সমুদ্র সৈকতের হিমছড়ির উত্তাল পয়েন্টের সাগরে নেমে ভেসে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ সেশনের ৩ শিক্ষার্থী। Read more

নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা
নোবিপ্রবিতে ডিগ্রি জটিলতায় প্রশাসনিক ভবনে তালা

দীর্ঘদিনের ডিগ্রি জটিলতার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন